Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সোশ্যাল মিডিয়া

‘জামায়াত-শিবির যত উন্মুক্ত বিচরণ করবে তত তাদের চরিত্র প্রকাশিত হবে’

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১৩:০৯
‘জামায়াত-শিবির যত উন্মুক্ত বিচরণ করবে তত তাদের চরিত্র প্রকাশিত হবে’

তাজনূভা জাবীন

কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর লাকসাম থেকে উদ্ধার হওয়া শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানকে ঘিরে আলোচনার মধ্যে নিজের ফেসবুক হ্যান্ডেলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন।

তাজনূভা বলছেন, ‘একই ঘটনা যদি অন্য কোনো রাজনৈতিক দলের কেউ বা অন্য বর্গের কোনো অ্যাকটিভিস্ট করত, ফেসবুকের বট থেকে শুরু করে মূলধারার গণমাধ্যমের টকশো সয়লাব হয়ে যেত এটা নিয়ে রাজনীতি করে।’

এনসিপির সাবেক এই নেত্রীর ভাষ্য, ‘যে পরিমাণ টক্সিসিটি, নোংরামি এরা ছড়ায়, সিন্ডিকেটেড, সিংক্রোনাইজডভাবে এরা বিষোদ্গার করে, গালিগালাজ করে; অথচ এদের বিরুদ্ধে এত বড় বড় অপকর্মের পরও কারও রুচি হয় না হয়তো এসব নিয়ে কথা বলার।’

আরও পড়ুন

‘এ দেশে গাড়ি থেকে নামিয়ে নির্যাতন করে না পুলিশ, করে সিএনজি-রিকশা থেকে নামিয়ে’

১৩ জুন ২০২৬

জামায়াত-শিবিরের রাজনৈতিক কার্যক্রম প্রসঙ্গে তাজনূভা জাবীন বলেছেন, ‘আমি আগেও বলছি, এখনও বলি জামায়াত-শিবিরকে সারফেসে আসতে দিতে হবে, এদেরকে উন্মুক্ত বিচরণ করতে দিতে হবে। যত তারা উন্মুক্ত বিচরণ করবে তত তাদের চরিত্র প্রকাশিত হবে।’

তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ সবচেয়ে বড় ভুল করেছে পেছনের দরজা দিয়ে এদের ডিল করে। এদের ডিল করতে হবে সামনের দরজা দিয়ে, প্রকাশ্যে, জনগণের সামনে। চোখে চোখ রেখে।’

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–এর কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধান কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর একদিন পর লাকসাম থেকে উদ্ধার হন। পরে তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও ভ্রূণ নষ্ট করার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

তাজনূভা জাবীনএনসিপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: