Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সোশ্যাল মিডিয়া

যে ছবি বলছে অনেক না বলা কথা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১৪:২২
যে ছবি বলছে অনেক না বলা কথা

যে ছবিটি দেখছেন, সেটি প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার সামাজিক মাধ্যমে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর যে আনোয়ার ইব্রাহিমের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা এই ছবিটি দেখলেই অনুমান করা যায়। তার ফেসবুক হ্যান্ডেল ঘাঁটলেই বোঝা যায় যে তিনি তারেক রহমানের মালয়েশিয়া সফর নিয়ে ভীষণ উচ্ছ্বসিত।

দেখুন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজের সামাজিক মাধ্যমে কী লিখেছেন, ‘আজ সকালে পুত্রজায়ায় দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকে বিদেশ সফরের প্রথম সরকারি গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়ায় তারেক রহমানের এই সিদ্ধান্তের প্রশংসা না করে পারছি না। এটি মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক বিশ্বাসের সম্পর্কের প্রতিফলন। এটি আমাদের দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একই সঙ্গে সম্মানের বিষয়।’

‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ মালয়েশিয়া সফর আমাদের জন্য গর্ব ও আশাবাদের এক অনন্য মুহূর্ত। এই সফর শুধু দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও গভীর সম্পর্ককেই আরও সুদৃঢ় করেনি, বরং একটি সমৃদ্ধ, সংযুক্ত ও যৌথ ভবিষ্যতের অভিন্ন স্বপ্নকেও সামনে তুলে ধরেছে।’

আনোয়ার ইব্রাহিমের শরীরী ভাষা এবং তার লেখায় যে উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে, তাতে করে এই সফরের তাৎপর্য দীর্ঘমেয়াদি হবে— এমনটাই মনে করছেন দুই দেশের সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।

জহির খান নামের একজন ফেসবুক ব্যবহারকারী আনোয়ার ইব্রাহিমের সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন, ‘আমরা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি অসাধারণ আন্তরিকতা ও উষ্ণ আতিথেয়তার মাধ্যমে এই সফরকে অত্যন্ত সফল ও ফলপ্রসূ করে তুলেছেন। একই সঙ্গে তার দূরদর্শী নেতৃত্ব এই সফরের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সফরকালে স্বাক্ষরিত যুগান্তকারী দ্বিপক্ষীয় চুক্তি আমাদের ক্রমবর্ধমান অংশীদারত্ব ও সহযোগিতার শক্তিশালী প্রমাণ। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ খাতগুলোকে ঘিরে সম্পাদিত এসব চুক্তি অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে, বাণিজ্য সম্প্রসারণে সহায়তা করবে এবং সাংস্কৃতিক ও জনগণের পারস্পরিক যোগাযোগকে আরও গভীর করবে।’

জহিরের ভাষ্য, ‘বাংলাদেশ যখন ধারাবাহিক উন্নয়ন, অগ্রগতি ও রূপান্তরের পথে এগিয়ে চলেছে, তখন মালয়েশিয়ার অব্যাহত সমর্থন ও অংশীদারত্ব আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফরের সফল ও নিরাপদ সমাপ্তি কামনা করছি এবং আশা করছি, এই চুক্তিগুলোর সুফল উভয় দেশের জনগণের জীবনে বাস্তব সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে।’

সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা এই ছবির প্রশংসা করছেন। প্রশংসা করছেন ছবির পেছনের গল্প, আনোয়ার ইব্রাহিম ও তারেক রহমানের হৃদ্যতাপূর্ণ কথোপকথন; তাদের একসঙ্গে হেঁটে চলা নিয়ে। তারা বলছেন, এই ছবিই প্রকাশ করে আগামীর সময়টা মালয়েশিয়া ও বাংলাদেশের জন্য অমিত সম্ভাবনার সময়।

এদিকে, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ এবং দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছি। পাশাপাশি অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও উত্থাপন করেছি। আমরা একমত হয়েছি যে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী, যাতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমে এবং শ্রমিকদের ব্যয় হ্রাস পায়।’

তারেক রহমানআনোয়ার ইব্রাহিমবাংলাদেশ-মালয়েশিয়ামালয়েশিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    ফের কমেছে গ্যাস সরবরাহ, পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

    ফের কমেছে গ্যাস সরবরাহ, পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

    সেতুতে রডের বদলে বাঁশ, সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি

    সেতুতে রডের বদলে বাঁশ, সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায়ই হামলাকারীকে মারধর

    কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায়ই হামলাকারীকে মারধর

    মেঘনায় ট্রলারডুবি, বিয়ের অনুষ্ঠান পরিণত বিষাদে

    মেঘনায় ট্রলারডুবি, বিয়ের অনুষ্ঠান পরিণত বিষাদে