Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

আশুরার দিন কিয়ামত হবে, এটি কি হাদিস?

  • সত্যিই কি আশুরার দিন কিয়ামত হবে?
  • আশুরার দিন কিয়ামত প্রসঙ্গে মুহাদ্দিসদের অভিমত
মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১৯:৫৮
আশুরার দিন কিয়ামত হবে, এটি কি হাদিস?

প্রতীকী ছবি

আশুরা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ দিন। মহররম মাসের দশম দিন হিসেবে এই দিনটি মুসলিম উম্মাহর কাছে বিশেষ তাৎপর্য বহন করে। এদিনের রোজা, এর ফজিলত এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনার আলোচনা মুসলিম সমাজে প্রচলিত রয়েছে। তবে আশুরাকে কেন্দ্র করে কিছু এমন বর্ণনাও সমাজে ছড়িয়ে আছে, যেগুলোর কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই। সেসব বিষয়ে সতর্ক থাকা জরুরি, যাতে দ্বীনের নামে ভুল তথ্য প্রচার না হয়।

আশুরার দিন কিয়ামত সংঘটিত হবে—এমন একটি কথা অনেক সময় হাদিস হিসেবে উল্লেখ করা হয়। বলা হয়, ‘হাদিস শরিফে এসেছে, আশুরার দিন কিয়ামত হবে।’ কিন্তু হাদিস বিশারদদের গবেষণা অনুযায়ী এই বক্তব্য সঠিক নয়। আশুরার দিন কিয়ামত সংঘটিত হওয়ার যে বর্ণনা পাওয়া যায়, তা মুহাদ্দিসদের কাছে গ্রহণযোগ্য নয়; বরং তা ভিত্তিহীন ও জাল বর্ণনা হিসেবে চিহ্নিত হয়েছে।

প্রখ্যাত মুহাদ্দিস ও ইতিহাসবিদ আল্লামা আবুল ফারজ ইবনুল জাওযী (রহ.) এই বর্ণনা সম্পর্কে মন্তব্য করেছেন, ‘এটি নিঃসন্দেহে মওযূ (জাল) বর্ণনা।’ (কিতাবুল মওযূআত, ২/২০২)

পরবর্তী যুগের হাদিস বিশারদ হাফেয জালালুদ্দীন সুয়ূতী (রহ.) এবং আল্লামা ইবনুল আররাক (রহ.) ও ইবনুল জাওযী (রহ.)-এর এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছেন। (আল-লাআলিল মাসনূআ, ২/১০৯; তানযীহুশ শরীআতিল মরফূআ, ২/১৪৯)

তবে এর অর্থ এই নয় যে, আশুরা দিবসের কোনো মর্যাদা নেই। বরং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে, আশুরার রোজার বিশেষ ফজিলত রয়েছে। রাসুলুল্লাহ (সা.) আশুরার রোজাকে গুরুত্ব দিয়েছেন এবং এ রোজার মাধ্যমে পূর্ববর্তী এক বছরের ছোটখাটো গুনাহ ক্ষমার আশা ব্যক্ত করেছেন। তাই আশুরার প্রকৃত মর্যাদা জানতে হলে সহিহ সূত্রের ওপর নির্ভর করাই ইসলামের শিক্ষা।

অন্যদিকে, কিয়ামতের দিন সম্পর্কে সহিহ হাদিসে এসেছে যে, তা শুক্রবারে সংঘটিত হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘শুক্রবার দিনেই কিয়ামত সংঘটিত হবে।’ (জামে তিরমিজি, ২/৩৬২; সুনানে আবু দাউদ, ১/৬৩৪; সুনানে নাসায়ি, ৩/১১৩-১১৪)

দ্বীনের বিষয়ে সঠিক জ্ঞান অর্জনের অন্যতম শর্ত হলো, কোনো বক্তব্য প্রচারের আগে তার বিশুদ্ধতা যাচাই করা। বিশেষ করে রাসুলুল্লাহ (সা.)-এর নামে কোনো কথা বলার ক্ষেত্রে আরও বেশি সতর্কতা প্রয়োজন। কারণ সহিহ সুন্নাহ অনুসরণই একজন মুসলমানের জন্য হেদায়াতের নির্ভরযোগ্য পথ। তাই আশুরার মর্যাদা বর্ণনা করতে গিয়ে ভিত্তিহীন কোনো বর্ণনা নয়, বরং কোরআন ও সহিহ হাদিসের আলোকে কথা বলাই আমাদের দায়িত্ব।

লেখক: আলেম ও সাংবাদিক

[email protected]

পবিত্র আশুরামহররমমুহাররমশুক্রবারে কিয়ামতআশুরার দিন কিয়ামত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের