আশুরা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ দিন। মহররম মাসের দশম
দিন হিসেবে এই দিনটি মুসলিম উম্মাহর কাছে বিশেষ তাৎপর্য বহন করে। এদিনের রোজা, এর ফজিলত এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনার আলোচনা মুসলিম সমাজে
প্রচলিত রয়েছে। তবে আশুরাকে কেন্দ্র করে কিছু এমন বর্ণনাও সমাজে ছড়িয়ে আছে, যেগুলোর
কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই। সেসব বিষয়ে সতর্ক থাকা জরুরি, যাতে
দ্বীনের নামে ভুল তথ্য প্রচার না হয়।
আশুরার দিন কিয়ামত সংঘটিত হবে—এমন
একটি কথা অনেক সময় হাদিস হিসেবে উল্লেখ করা হয়। বলা হয়, ‘হাদিস শরিফে
এসেছে...