Agamir Somoy E-Paper
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দুর্গম চরে প্রসূতির ভরসা রিমা
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সিরাত

মহানবী (সা.)-এর মহত্ত্বে বিশ্বমননের স্বীকৃতি

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১৪:০৫
মহানবী (সা.)-এর মহত্ত্বে বিশ্বমননের স্বীকৃতি

প্রতীকী ছবি

মানবসভ্যতার দীর্ঘ ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছে, যাঁদের প্রভাব কোনো নির্দিষ্ট ভূখণ্ড, জাতি কিংবা সময়ের সীমারেখায় আবদ্ধ থাকেনি। তাঁদের চিন্তা, চরিত্র ও কর্মের দীপ্তি প্রজন্মের পর প্রজন্মকে আলো দেখিয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) সেই বিরল ব্যক্তিত্বদের মধ্যে সর্বাগ্রে। তাঁর জীবন মুসলমানদের কাছে ঈমান ও আদর্শের অবিচ্ছেদ্য অংশ হলেও তাঁর প্রভাব ও ব্যক্তিত্বের ব্যাপ্তি নিয়ে বহু অমুসলিম ইতিহাসবিদ, সাহিত্যিক ও চিন্তাবিদও গভীর শ্রদ্ধার সঙ্গে আলোচনা করেছেন।

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ তাঁর কাব্যিক অনুভূতিতে নবীজির আগমনকে দেখেছেন অন্ধকারের বুকে আলোর বিস্ফোরণ হিসেবে—

“গভীর আঁধার কেটে ভেসে ওঠে আলোর গোলক
সমস্ত পৃথিবী যেন গায়ে মাখে জ্যোতির পরাগ,
তাঁর পদপ্রান্তে লেগে নড়ে ওঠে কালের দোলক
বিশ্বাসে নরম হয় আমাদের বিশাল ভূভাগ...”

এই পঙ্‌ক্তিগুলোতে শুধু একজন কবির আবেগ নয়, বরং নবীজির জীবন ও প্রভাবের এক গভীর প্রতীকী ব্যাখ্যাও ফুটে ওঠে। তিনি এমন এক সময়ে আবির্ভূত হয়েছিলেন, যখন আরব সমাজে ধর্মীয় কুসংস্কার, সামাজিক বৈষম্য, গোত্রীয় সংঘাত ও নৈতিক অবক্ষয় প্রবল ছিল। তাঁর আহ্বানে সেই সমাজে শুরু হয় এক গভীর নৈতিক ও মানবিক পরিবর্তন।

আল্লাহ তাআলা বলেছেন, ‘আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপই প্রেরণ করেছি।’ (সুরা আল-আম্বিয়া, আয়াত : ১০৭)। আবার মহানবী (সা.) নিজেই বলেছেন, ‘আমি সমগ্র মানবজাতির প্রতি প্রেরিত হয়েছি।’ (বুখারি, হাদিস : ৩৩৫)। ফলে তাঁর দাওয়াতের পরিধি কোনো নির্দিষ্ট জাতি বা অঞ্চলে সীমাবদ্ধ ছিল না। তাঁর আদর্শের সার্বজনীনতাই সম্ভবত পরবর্তী যুগের বহু নিরপেক্ষ পর্যবেক্ষককে তাঁর জীবন নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করেছে।

বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্বদের নিয়ে গবেষণা করা মার্কিন লেখক মাইকেল এইচ. হার্ট তার ‘দ্য ১০০: ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকাভিত্তিক ক্রম’ গ্রন্থে মুহাম্মদ (সা.)-কে তালিকার প্রথম স্থানে রেখেছেন। তাঁর যুক্তি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি লিখেছেন, ইতিহাসে মুহাম্মদ (সা.) এমন একমাত্র ব্যক্তিত্ব, যিনি ধর্মীয় ও পার্থিব উভয় ক্ষেত্রেই অসাধারণ সফলতা অর্জন করেছেন। তাঁর মতে, ধর্মীয় ও সামাজিক-রাজনৈতিক নেতৃত্বের এই বিরল সমন্বয়ই তাঁকে মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী একক ব্যক্তিত্বে পরিণত করেছে।

মার্কিন সাহিত্যিক ওয়াশিংটন আরভিংও মহানবী (সা.)-এর চরিত্রের দৃঢ়তা ও পবিত্রতার প্রশংসা করেছেন। তাঁর ‘মুহাম্মদ ও তাঁর উত্তরসূরিরা’ গ্রন্থে তিনি উল্লেখ করেন, মুহাম্মদ (সা.) এমন সব নৈতিক গুণে সমৃদ্ধ ছিলেন, যা একজন পূর্ণাঙ্গ সৎ মানুষের বৈশিষ্ট্য। তাঁর সততা ও নির্মল চরিত্রের কারণেই তিনি মানুষের কাছে ‘আল-আমিন’ নামে পরিচিতি লাভ করেছিলেন।

আরভিং তার বিশ্লেষণে নবীজির বুদ্ধিবৃত্তিক সক্ষমতা, স্মৃতিশক্তি, উপলব্ধির তীক্ষ্ণতা ও কল্পনাশক্তির কথাও উল্লেখ করেছেন। আরও গুরুত্বপূর্ণ হলো, বিজয়ের চূড়ায় পৌঁছেও তাঁর ব্যক্তিত্বে অহংকারের ছাপ পড়েনি। অর্থাৎ দুঃখ-দারিদ্র্যের সময় যে মানুষটি ছিলেন বিনয়ী ও সরল, ক্ষমতা ও সাফল্যের শীর্ষেও তিনি সেই একই চরিত্র ধরে রেখেছিলেন। ইতিহাসের বিচারে এই ধারাবাহিকতাই তাঁর ব্যক্তিত্বের অন্যতম বিস্ময়কর দিক।

আমেরিকান লেখক জেমস এ. মিচেনার তার ‘ইসলাম: ভুল বোঝা একটি ধর্ম’ প্রবন্ধে ইসলামের দ্রুত বিস্তারের পেছনে মহানবী (সা.)-এর ব্যক্তিত্ব, নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গির ভূমিকা তুলে ধরেছেন। তাঁর আলোচনায় স্পষ্ট হয়, নবীজির নেতৃত্ব শুধু রাজনৈতিক সাফল্যের ওপর প্রতিষ্ঠিত ছিল না; বরং তাঁর চরিত্র ও নৈতিক শক্তিই অনুসারীদের গভীরভাবে প্রভাবিত করেছিল। (রিডার্স ডাইজেস্ট, জুন ১৯৫৫)

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীও মহানবী (সা.)-এর জীবন সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি তার দৃঢ় সরলতা, আত্মনিবেদন, সাহস এবং অনুসারীদের জন্য আত্মত্যাগের কথা উল্লেখ করেন। গান্ধীর ভাষায়- ইসলামের বিস্তারের পেছনে শুধু সামরিক শক্তি নয়, বরং মহানবী (সা.)-এর ব্যক্তিত্ব ও নৈতিক নেতৃত্বেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

অমুসলিম মনীষীদের এসব মূল্যায়ন মুসলমানদের ঈমানের ভিত্তি নয়, কারণ মহানবী (সা.)-এর মর্যাদা মুসলমানদের কাছে কোরআন ও সুন্নাহর স্বীকৃতিতেই প্রতিষ্ঠিত। তবে এসব ঐতিহাসিক মূল্যায়নের বিশেষ তাৎপর্য রয়েছে অন্য জায়গায়। তা হলো, ভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষও তাঁর চরিত্র, নেতৃত্ব, মানবিকতা ও প্রভাবের অসাধারণত্ব অস্বীকার করতে পারেননি।

মহানবী (সা.) তাই শুধু একটি যুগের সংস্কারক নন; তিনি নৈতিকতার এমন এক আদর্শ, যার আবেদন সময়ের সীমানা অতিক্রম করেছে। তাঁর উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের জন্য নিঃসন্দেহে পরম নিয়ামত। এখন সেই নিয়ামতের প্রকৃত কৃতজ্ঞতা হলো তাঁর নাম উচ্চারণের পাশাপাশি তাঁর আদর্শকে জীবনে ধারণ করা।

মহান আল্লাহ আমাদের প্রিয় নবী (সা.)-এর সুন্নাহ ও আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনার তাওফিক দান করুন। আমিন।

    শেয়ার করুন:
    Advertisement
    সৈকতের বুকে সড়ক!

    সৈকতের বুকে সড়ক!

    ২২ আগস্ট ২০২৬, ১৭:১২

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ২২ আগস্ট ২০২৬, ১৭:১৭

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    ২২ আগস্ট ২০২৬, ১৬:৪৭

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    ২২ আগস্ট ২০২৬, ১৬:০১

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    ২২ আগস্ট ২০২৬, ১৫:৫৫

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    ২২ আগস্ট ২০২৬, ১৮:৪১

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    ২২ আগস্ট ২০২৬, ১৭:৫৭

    সরাইলে নৌকাবাইচে লাখো মানুষের ঢল

    সরাইলে নৌকাবাইচে লাখো মানুষের ঢল

    ২২ আগস্ট ২০২৬, ২১:৪৭

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    ২২ আগস্ট ২০২৬, ১৭:৪৮

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ২২ আগস্ট ২০২৬, ২০:৫৬

    ‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

    ‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

    ২২ আগস্ট ২০২৬, ২১:৩৪

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ২২ আগস্ট ২০২৬, ১৯:০৬

    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:৩৭

    বিএনপি আমলেই কোণঠাসা বিএনপিপন্থী আমলারা

    বিএনপি আমলেই কোণঠাসা বিএনপিপন্থী আমলারা

    ২৩ আগস্ট ২০২৬, ০৭:৩০

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:২১

    advertiseadvertise