Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সিরাত

সিরাত পাঠে বদলে যেতে পারে আপনার জীবন

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১৯:৪৩
সিরাত পাঠে বদলে যেতে পারে আপনার জীবন

সংগৃহীত ছবি

মানুষ নিজের জীবনকে সুন্দর ও সার্থক করে গড়ে তুলতে চায়। কিন্তু শুধু ভালো কিছু করার ইচ্ছা থাকলেই আদর্শ মানুষ হওয়া যায় না; প্রয়োজন একটি উৎকৃষ্ট আদর্শের অনুসরণ। বস্তুগত জগতের প্রতিটি নির্মাণ যেমন একটি নিখুঁত নকশা অনুসরণ করে পরিপূর্ণতা লাভ করে, তেমনি মানুষের ব্যক্তিত্ব ও চরিত্রের উৎকর্ষের জন্যও প্রয়োজন একজন অনুকরণীয় মানুষের জীবনাদর্শ। সেই সর্বোত্তম আদর্শ আমাদের সামনে রেখে গিয়েছেন মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর জীবন তাই শুধু ইতিহাসের বিষয় নয়, বরং জীবন নির্মাণের এক জীবন্ত পাঠশালা।

পবিত্র কোরআনুল কারীমে মহান আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন,

لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ

‘নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’ (সুরা আহযাব, আয়াত : ২১) তাই সিরাত পাঠের উদ্দেশ্য শুধূ নবীজির জীবনের ঘটনাগুলো জানা নয়; বরং সিরাত পাঠের মূল উদ্দেশ্য নবীজীবন থেকে নিজের জন্য পথনির্দেশ গ্রহণ করা। তাঁর আদর্শের সামনে নিজেকে দাঁড় করালে নিজের সীমাবদ্ধতা যেমন স্পষ্ট হয়, তেমনি সেগুলো কাটিয়ে ওঠার পথও খুঁজে পাওয়া যায়।

চরিত্র গঠনে মহায়ক হবে

মানুষের প্রকৃত সৌন্দর্য তার চেহারা বা পোশাকে নয়, চরিত্রে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সত্যবাদিতা, বিশ্বস্ততা, সাহস, কোমলতা, ন্যায়পরায়ণতা, সহমর্মিতা, ধৈর্য, বদান্যতা, আত্মসংযম ও ত্যাগের যে অনুপম সমন্বয় দেখা যায়, তা একজন মানুষকে নিজের অন্তর্জগত পরিশুদ্ধ করার অনুপ্রেরণা দেয়। সীরাত পাঠ মানুষকে শুধু ভালো চরিত্রের কথা শেখায় না, বরং বাস্তব জীবনে সেই চরিত্র কীভাবে ধারণ করতে হয়, তার জীবন্ত দৃষ্টান্ত সামনে তুলে ধরে।

আচরণে আসবে সৌন্দর্য

একজন মানুষের ব্যক্তিত্বের বড় পরিচয় তার আচরণে। পরিবার, বন্ধু, প্রতিবেশী, সহকর্মী কিংবা অপরিচিত মানুষের সঙ্গে কেমন ব্যবহার করছি, তার ওপরই অনেকাংশে নির্ভর করে আমাদের সামাজিক সৌন্দর্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাতে রয়েছে মানুষের সঙ্গে কথা বলা, অতিথিকে সম্মান করা, ছোট-বড় সবার সঙ্গে আচরণ করা এবং সামাজিক সম্পর্ক রক্ষার অসংখ্য সুন্দর দৃষ্টান্ত। তাই সীরাত পাঠ আমাদের আচরণকে আরও মার্জিত, সংযত ও মানবিক করে তুলতে পারে।

কথাবার্তায় তৈরি হবে পরিমিতি

মানুষের ব্যক্তিত্ব প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম তার ভাষা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল স্পষ্ট, সংক্ষিপ্ত, সহজবোধ্য ও হৃদয়গ্রাহী। অশ্লীলতা, গালমন্দ ও রূঢ়তা তাঁর ভাষায় স্থান পেত না। সীরাত পাঠ তাই মানুষকে শুধু সুন্দর ভাষা ব্যবহারে উদ্বুদ্ধ করে না, বরং কখন কীভাবে কথা বলতে হবে, কোথায় নীরব থাকতে হবে এবং কীভাবে কথার মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছাতে হবে; সে শিক্ষাও দেয়।

জীবনে ফিরবে ভারসাম্য

আধুনিক জীবনের অন্যতম সংকট হলো ভারসাম্যহীনতা। কেউ অর্থের পেছনে ছুটতে গিয়ে পরিবার হারাচ্ছেন, কেউ বিনোদনে ডুবে দায়িত্ব ভুলছেন, কেউ আবার কর্মব্যস্ততায় নিজের আত্মিক জগতকে উপেক্ষা করছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের শেখায় কীভাবে কাজ ও বিশ্রাম, দায়িত্ব ও আনন্দ, উপার্জন ও ব্যয়, ভালোবাসা ও বিরাগ সবকিছুর মধ্যে সংযত ভারসাম্য বজায় রাখতে হয়। সফল ও প্রশান্ত জীবনের জন্য এই ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দায়িত্ববোধ জাগ্রত হবে

আমরা অনেক সময় নিজের অধিকার নিয়ে সোচ্চার হই, কিন্তু নিজের দায়িত্বের কথা ভুলে যাই। অথচ পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী, সমাজ ও রাষ্ট্রের প্রতি প্রত্যেক মানুষের দায়িত্ব রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর পারিবারিক জীবন, সামাজিক আচরণ ও নেতৃত্বের অধ্যায়গুলো পাঠ করলে নিজের দায়িত্ব সম্পর্কে নতুন করে সচেতন হওয়া যায়।

সংকটে বাড়বে মনোবল

জীবন কখনোই শুধু আনন্দের নয়। বিপদ, ব্যর্থতা, বিচ্ছেদ ও হতাশাও জীবনের অংশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এসেছে কঠিন পরীক্ষা। অবরোধ, তায়েফের নির্যাতন, হিজরত ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি আল্লাহর ওপর আস্থা হারাননি। তাঁর জীবন পাঠ তাই সংকটের মুহূর্তে মুমিনকে ধৈর্য, আশা ও দৃঢ়তা দেয়।

সুতরাং সীরাত কোনো পুরোনো ইতিহাসের পাতা নয়; এটি বর্তমান জীবনকে সুন্দর করার এক কার্যকর দিকনির্দেশনা। বাহ্যিক সৌন্দর্য থেকে চরিত্র, ভাষা থেকে আচরণ, পেশাজীবন থেকে পারিবারিক দায়িত্ব, সংকট থেকে আত্মবিশ্বাস—জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে অনুসরণযোগ্য শিক্ষা। তাই সীরাত পড়া মানে শুধু একজন মহান মানুষকে জানা নয়; বরং নিজের জীবনকে তাঁর আদর্শের আলোয় নতুন করে গড়ে তোলার চেষ্টা করা।

লেখক: আলেম ও সাংবাদিক

[email protected]

সিরাতুর রাসুল (সা.)সিরাত পাঠসিরাত পাঠের উপকারিতা
    শেয়ার করুন:
    Advertisement
    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ২৪ আগস্ট ২০২৬, ২২:৫৯

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

    জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

    ২৫ আগস্ট ২০২৬, ০২:৪৯

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    ২৫ আগস্ট ২০২৬, ০৪:১৩

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৬

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    ২৫ আগস্ট ২০২৬, ১২:০৯

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    ২৫ আগস্ট ২০২৬, ১১:১৩

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    ২৫ আগস্ট ২০২৬, ১১:৪৩

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    ২৫ আগস্ট ২০২৬, ১১:০৯

    চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

    চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

    ২৫ আগস্ট ২০২৬, ০৪:১২

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২৫

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    ২৫ আগস্ট ২০২৬, ০৮:২৯

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    ২৫ আগস্ট ২০২৬, ১০:৩০

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:৪৩

    ভান্ডালজুরি পানি শোধনাগার চট্টগ্রাম ওয়াসার ‘সাদা হাতি’

    ভান্ডালজুরি পানি শোধনাগার চট্টগ্রাম ওয়াসার ‘সাদা হাতি’

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৩

    advertiseadvertise