মানুষ নিজের
জীবনকে সুন্দর ও সার্থক করে গড়ে তুলতে চায়। কিন্তু শুধু ভালো কিছু করার ইচ্ছা
থাকলেই আদর্শ মানুষ হওয়া যায় না; প্রয়োজন একটি উৎকৃষ্ট আদর্শের অনুসরণ। বস্তুগত জগতের প্রতিটি নির্মাণ যেমন একটি নিখুঁত নকশা অনুসরণ করে
পরিপূর্ণতা লাভ করে, তেমনি মানুষের ব্যক্তিত্ব ও চরিত্রের উৎকর্ষের জন্যও প্রয়োজন একজন অনুকরণীয় মানুষের জীবনাদর্শ। সেই সর্বোত্তম আদর্শ আমাদের সামনে রেখে গিয়েছেন মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর জীবন তাই শুধু ইতিহাসের বিষয় নয়,
বরং জীবন নির্মাণের এক জীবন্...