Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সিরাত

ধানমন্ডিতে চার দিনব্যাপী সীরাত প্রদর্শনী শুরু, থাকছে মক্কা-মদিনার প্রতিকৃতি

ইসলামী জীবন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১৭:০৩
ধানমন্ডিতে চার দিনব্যাপী সীরাত প্রদর্শনী শুরু, থাকছে মক্কা-মদিনার প্রতিকৃতি

সংগৃহীত ছবি

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম, শিক্ষা ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাজধানীর ধানমন্ডিতে শুরু হয়েছে চার দিনব্যাপী বিশেষ সীরাত প্রদর্শনী। তাকওয়া মসজিদ সোসাইটির উদ্যোগে আয়োজিত ‘সীরাত আয়োজন ২০২৬’ শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ধানমন্ডির মসজিদ-উত-তাকওয়ায় শুরু হয়। আগামী সোমবার পর্যন্ত এ আয়োজন চলবে।

প্রদর্শনী পরিদর্শন করেন সাবেক বাণিজ্য উপদেষ্টা, আকিজ-বশির গ্রুপের চেয়ারম্যান ও তাকওয়া মসজিদ সোসাইটির সভাপতি শেখ বশির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ড. মঞ্জুরে এলাহী, প্রফেসর ড. এ কে এম আজিজুল হক, আল্লামা সাইফুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিরা।

এবারের আয়োজনে মহানবী (সা.)-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরতে ইতিহাস, শিল্পকলা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। এর বিশেষ আকর্ষণ নবুওয়াত-পরবর্তী মক্কা নগরীর ক্ষুদ্র প্রতিকৃতি। পাশাপাশি দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থান, পবিত্র কাবা শরিফ ও মসজিদে নববীর প্রতিকৃতি এবং ইসলামী ঐতিহ্যভিত্তিক নানা উপস্থাপনা।

প্রদর্শনীর অংশ হিসেবে রয়েছে সীরাতবিষয়ক বইয়ের সংগ্রহ, ‘রঙতুলিতে নবীজির শহর’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী এবং ‘নবীজির সুবাস’ নামে বিশেষ আয়োজন। এ ছাড়া ‘ফুডস অব দ্য প্রফেট মুহাম্মদ (সা.)’ শীর্ষক পরিবেশনায় মহানবী (সা.)-এর খাদ্যাভ্যাস ও খাবারসংক্রান্ত ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রযুক্তিনির্ভর উপস্থাপনার মধ্যে রয়েছে মক্কা-মদিনার ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) শো, ত্রিমাত্রিক অ্যানিমেশন এবং দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল প্রদর্শনী। শিশু-কিশোরদের উপযোগী এসব আয়োজনের মাধ্যমে সীরাতের বিষয়গুলো সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

চার দিনব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে প্রতিদিন বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত সীরাতবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে। এসব আলোচনায় মহানবী (সা.)-এর জীবনাদর্শ, নৈতিক শিক্ষা, মানবিকতা ও সমাজ গঠনে তার ভূমিকার বিভিন্ন দিক গুরুত্ব পাবে।

দর্শনার্থীদের সুবিধার্থে নারী ও পুরুষের জন্য পৃথক সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নারীরা প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রদর্শনী পরিদর্শন করতে পারবেন। এরপর বাদ জোহর থেকে মাগরিব পর্যন্ত পুরুষদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

আয়োজকেরা জানান, নতুন প্রজন্মের কাছে মহানবী (সা.)-এর পবিত্র জীবন, শিক্ষা, আদর্শ ও মানবিক মূল্যবোধ সহজবোধ্য ও আকর্ষণীয়ভাবে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। সীরাতের ঐতিহাসিক ঘটনাবলি ও নবীজির জীবনচর্চাকে বিভিন্ন মাধ্যমে উপস্থাপনের মধ্য দিয়ে দর্শনার্থীদের তার আদর্শ সম্পর্কে জানার এবং তা ব্যক্তিজীবনে অনুসরণের আগ্রহ তৈরি হবে বলে তারা আশা করছেন।

তাকওয়া মসজিদ সোসাইটি গত বছরও মহানবী (সা.)-এর জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে এ ধরনের আয়োজন করেছিল। সেই ধারাবাহিকতায় এবারও সীরাতচর্চাকে কেন্দ্র করে প্রদর্শনী, আলোচনা, বই ও চিত্রকর্মের সমন্বয়ে আয়োজনটি সাজানো হয়েছে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই