Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কোরআন

ইফার উদ্যোগে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, অংশ নিচ্ছেন ২,৫৮০ জন

ইসলামী জীবন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১৩:৪৬
ইফার উদ্যোগে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, অংশ নিচ্ছেন ২,৫৮০ জন

সংগৃহীত ছবি

পবিত্র কোরআনের আয়াতের অর্থ অনুধাবন ও ব্যাখ্যাবিষয়ক জ্ঞানচর্চাকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো জাতীয় তাফসির প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আট বিভাগের ২ হাজার ৫৮০ জন নিবন্ধিত প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে এ আয়োজন। জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের জন্য রাখা হয়েছে ১৬ লাখ ২০ হাজার টাকার পুরস্কার।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে লিখিত পরীক্ষার মধ্য দিয়ে প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়। সব কেন্দ্রে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের আগ্রহের দিক থেকে বিভাগগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা। এ বিভাগে নিবন্ধিত প্রতিযোগীর সংখ্যা ৯১০। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রামে নিবন্ধন করেছেন ৫৪৩ জন। সিলেটে ২৫০, রাজশাহীতে ১৯৬, ময়মনসিংহে ১৮৭, খুলনায় ১৭৯, রংপুরে ১৬৭ এবং বরিশালে ১৪৮ জন প্রতিযোগী এ আয়োজনের অংশ হয়েছেন।

লিখিত পরীক্ষার ফলের ভিত্তিতে পরবর্তী ধাপে নেওয়া হবে মৌখিক পরীক্ষা। বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের মধ্য থেকে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের লড়াই। এ পর্যায়ে অংশগ্রহণের প্রস্তুতি জোরদার করতে আট বিভাগের ৪৮ জন বিজয়ীর জন্য ঢাকায় সাত দিনের আবাসিক প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

পুরস্কারের কাঠামো অনুযায়ী, জাতীয় পর্যায়ে দুটি গ্রুপে তিনটি করে মোট ছয়টি পুরস্কার দেওয়া হবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন, প্রথম রানার্সআপ ও দ্বিতীয় রানার্সআপদের জন্য যথাক্রমে ২ লাখ, দেড় লাখ ও ১ লাখ টাকা করে বরাদ্দ রয়েছে। অর্থাৎ জাতীয় পর্যায়ে পুরস্কার বাবদ ব্যয় হবে ৯ লাখ টাকা। প্রত্যেক বিজয়ীকে নগদ অর্থের পাশাপাশি ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।

বিভাগীয় পর্যায়েও থাকছে পুরস্কারের সুযোগ। আট বিভাগের প্রতিটিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে পুরস্কৃত করার কথা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রতি বিভাগে প্রথম পুরস্কার ২০ হাজার, দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার এবং তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা।

বিভাগীয় পর্যায়ের পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্রগুলোর মধ্যে ঢাকায় মদীনাতুল উলূম মডেল ইনস্টিটিউট কামিল মাদরাসা, চট্টগ্রামে নেছারিয়া কামিল (এমএ) মাদরাসা, খুলনায় মেট্রোপলিটন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং রাজশাহীতে মদীনাতুল উলুম কামিল মাদরাসা ছিল। অন্যদিকে সিলেটে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় ও ইমাম প্রশিক্ষণ একাডেমি, বরিশালে কাশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ, রংপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং ময়মনসিংহে নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজে পরীক্ষা নেওয়া হয়।

দেশে প্রথমবারের এ আয়োজনের মধ্য দিয়ে কোরআনের তাফসিরবিষয়ক জ্ঞান যাচাইয়ের পাশাপাশি এ বিষয়ে অধ্যয়ন ও চর্চায় আগ্রহীদের জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। প্রতিযোগিতার পরবর্তী ধাপগুলো শেষে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

তাফসিরইসলামিক ফাউন্ডেশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল