Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হাদিস

হাদিসের কথা

মুমিনের জীবনে কষ্টের মধ্যেও লুকিয়ে থাকে সুসংবাদ

  • মুমিনের জীবনে কষ্টের আড়ালেও থাকে আল্লাহর রহমত
  • আল্লাহ যেভাবে কষ্টকে রহমতে বদলে দেন
মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১৪:৪৬
মুমিনের জীবনে কষ্টের মধ্যেও লুকিয়ে থাকে সুসংবাদ

প্রতীকী ছবি

মানুষের জীবন সুখ-দুঃখ, হাসি-কান্না, প্রাপ্তি-বঞ্চনা মিলিয়েই গঠিত। দুনিয়ার এই পথে কেউই কষ্ট ছাড়া চলতে পারে না। কখনো রোগ-ব্যাধি, কখনো প্রিয়জন হারানোর বেদনা, কখনো অর্থকষ্ট কিংবা মানসিক অস্থিরতা মানুষকে ভেঙে দেয়। কিন্তু ইসলাম মুমিনের দুঃখ-কষ্টকে শুধু পরীক্ষাই মনে করে না; বরং এটিকে গুনাহ মাফের এক মহান মাধ্যম হিসেবেও দেখায়। তাই একজন ঈমানদার মানুষ বিপদে শুধু ধৈর্য ধারণই করে না, বরং আল্লাহর রহমতের আশাও করে। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) অত্যন্ত সান্ত্বনাদায়ক একটি হাদিসে ইরশাদ করেছেন—

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلاَ وَصَبٍ وَلاَ هَمٍّ وَلاَ حُزْنٍ وَلاَ أَذًى وَلاَ غَمٍّ حَتّٰى الشَّوْكَةِ يُشَاكُهَا إِلاَّ كَفَّرَ اللهُ بِهَا مِنْ خَطَايَاهُ

আবু সা’ঈদ খুদরী ও আবু হুরাইরাহ (রা.) হতে বর্ণিত যে, নবী (সা.) বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট ক্লেশ, রোগ-ব্যাধি, উদ্বেগ-উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানী আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফুটে, এ সবের মাধ্যমে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। (বুখারি, হাদিস : ৫৬৪১)

এই হাদিস মুমিনের হৃদয়ে আশার আলো জ্বালিয়ে দেয়। সাধারণত মানুষ কষ্টকে শুধু দুর্ভাগ্য মনে করে। অথচ রাসুলুল্লাহ (সা.) শিক্ষা দিয়েছেন, মুমিনের জীবনে আসা প্রতিটি কষ্ট অর্থহীন নয়। সামান্য কাঁটা ফুটার ব্যথাও আল্লাহর কাছে মূল্যহীন নয়। মানুষের অজান্তেই এসব কষ্ট তার গুনাহ ঝরিয়ে দেয় এবং আখিরাতে মর্যাদা বৃদ্ধি করে।

ইমাম নববী (রহ.) বলেছেন, এই হাদিস প্রমাণ করে যে, মুমিনের ওপর আসা দুঃখ-কষ্ট তার জন্য রহমতস্বরূপ, যদি সে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর প্রতি আস্থা রাখে। কারণ কষ্ট মানুষকে অহংকারমুক্ত করে, আল্লাহর দিকে ফিরিয়ে আনে এবং দুনিয়ার অস্থায়িত্ব স্মরণ করিয়ে দেয়।

তবে এর অর্থ এই নয় যে, মানুষ ইচ্ছাকৃতভাবে কষ্ট খুঁজবে বা চিকিৎসা গ্রহণ করবে না। ইসলাম মানুষকে রোগ হলে চিকিৎসা নিতে এবং বিপদ থেকে বাঁচার চেষ্টা করতে নির্দেশ দিয়েছে। কিন্তু অনিবার্য কষ্ট এসে গেলে একজন মুমিন হতাশ না হয়ে ভাববে, হয়তো এই কষ্টের মাধ্যমেই আল্লাহ তাকে পরিশুদ্ধ করছেন।

আজকের ব্যস্ত ও উদ্বেগপূর্ণ জীবনে এই হাদিস বিশেষ তাৎপর্য বহন করে। মানসিক চাপ, হতাশা, অসুস্থতা কিংবা জীবনের নানা অপ্রাপ্তি মানুষকে ভেঙে দেয়। এমন সময়ে একজন মুমিনের জন্য এই বিশ্বাস অনেক বড় সান্ত্বনা যে, আল্লাহ তার প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস এবং প্রতিটি কষ্ট দেখছেন। আর ধৈর্যের সঙ্গে সহ্য করা এসব কষ্টই হতে পারে তার নাজাত ও ক্ষমার কারণ।

লেখক: আলেম ও সাংবাদিক

[email protected]

মুমিনের জীবনে কষ্টআল্লাহর রহমতবিপদে সবর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড