Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

যে আমলগুলো মৃত্যুর পরও সওয়াব পৌঁছে দেয়

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৭:১৪
শেয়ার করুন:
যে আমলগুলো মৃত্যুর পরও সওয়াব পৌঁছে দেয়

প্রতীকী ছবি

মানুষের পার্থিব জীবন ক্ষণস্থায়ী। একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর মধ্য দিয়ে মানুষের দুনিয়ার জীবনের অবসান ঘটলেও তার কিছু আমলের প্রতিদান অব্যাহত থাকে। এমন কিছু নেক কাজ রয়েছে, যেগুলোর সুফল মানুষ মৃত্যুর পরও ভোগ করতে থাকে। একজন মুমিনের জন্য এটি অত্যন্ত আশাব্যঞ্জক বিষয়। কারণ, জীবদ্দশায় সৎকাজের পাশাপাশি এমন কিছু কাজের ব্যবস্থা করে যাওয়া সম্ভব, যা তার মৃত্যুর পরও আমলনামায় সওয়াব যোগ করতে থাকবে।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاَثَةٍ إِلاَّ مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ

‘মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার সব আমল বন্ধ হয়ে যায়; তবে তিনটি আমল ছাড়া। সদকায়ে জারিয়া, এমন জ্ঞান, যার দ্বারা মানুষ উপকৃত হয় এবং নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।’ (মুসলিম, হাদিস : ১৬৩১)

এই হাদিসে মৃত্যুর পরও সওয়াব অব্যাহত থাকার তিনটি গুরুত্বপূর্ণ মাধ্যম উল্লেখ করা হয়েছে।

সদকায়ে জারিয়া হলো এমন দান, যার উপকারিতা দীর্ঘদিন মানুষের মধ্যে অব্যাহত থাকে। যেমন—মসজিদ নির্মাণ, মাদরাসা প্রতিষ্ঠা, পানির ব্যবস্থা করা, রাস্তা নির্মাণ, জনসাধারণের জন্য চিকিৎসাকেন্দ্র স্থাপন কিংবা মানুষের কল্যাণে কোনো স্থায়ী প্রতিষ্ঠান গড়ে তোলা।

এসব কাজের মাধ্যমে যত দিন মানুষ উপকৃত হবে, তত দিন দানকারীর আমলনামায় সওয়াব যুক্ত হতে থাকবে, ইনশাআল্লাহ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

 مَنْ سَنَّ فِي الإِسْلاَمِ سُنَّةً حَسَنَةً فَلَهُ أَجْرُهَا وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَىْءٌ 

‘যে ব্যক্তি ইসলামের মধ্যে কোন উত্তম প্রথা বা কাজের প্রচলন করে সে তার এক কাজের সাওয়াব পাবে এবং তার পরে যারা তার এ কাজ দেখে তা করবে সে এর বিনিময়েও সাওয়াব পাবে। তবে এতে তাদের সাওয়াব কোন অংশে কমানো হবে না।’ (মুসলিম, হাদিস : ১০১৭)

এ থেকে বোঝা যায়, মানুষের কল্যাণে এমন উদ্যোগ গ্রহণ করা উচিত, যার সুফল প্রজন্মের পর প্রজন্ম ভোগ করতে পারে।

উপকারী জ্ঞান প্রচার করাও মৃত্যুর পর সওয়াব লাভের অন্যতম মাধ্যম। কেউ যদি মানুষকে কোরআন-হাদিসের শিক্ষা দেয়, ধর্মীয় ও নৈতিক জ্ঞান ছড়িয়ে দেয়, উপকারী বই লেখে, শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলে কিংবা এমন কোনো জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেয়, যা তাদের কল্যাণে আসে, তাহলে তার মৃত্যুর পরও সেই জ্ঞানের সুফল অনুযায়ী সওয়াব পাওয়ার আশা করা যায়। তাই জ্ঞানচর্চা, জ্ঞান বিতরণ এবং উপকারী শিক্ষার প্রসারে অবদান রাখা একজন মুমিনের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব।

নেক সন্তান গড়ে তোলাও মৃত্যুর পর সওয়াব পাওয়ার একটি গুরুত্বপূর্ণ উপায়। সন্তানকে শুধু পার্থিব শিক্ষায় শিক্ষিত করাই যথেষ্ট নয়; বরং তাকে ঈমানদার, নৈতিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলা জরুরি। যে সন্তান মা-বাবার জন্য দোয়া করে, তাদের ক্ষমা প্রার্থনা করে এবং সৎকর্মের মাধ্যমে তাদের আদর্শকে ধারণ করে, সে মা-বাবার জন্য পরকালীন কল্যাণের মাধ্যম হতে পারে। আল্লাহ তাআলা মুমিনদের একটি দোয়া শিখিয়েছেন, ‘হে আমাদের রব! আমাদের ক্ষমা করুন এবং আমাদের সেই ভাইদেরও, যারা ঈমানের সঙ্গে আমাদের আগে চলে গেছে।’ (সুরা হাশর, আয়াত : ১০)। এ আয়াত থেকে মৃত মুমিনদের জন্য দোয়া করার গুরুত্ব স্পষ্ট হয়।

এ ছাড়া মানুষের উপকারে আসে এমন অনেক কাজও মৃত্যুর পর সওয়াব লাভের মাধ্যম হতে পারে। যেমন—ফলদ ও ছায়াদানকারী গাছ লাগানো, নিরাপদ পানির ব্যবস্থা করা, জনসাধারণের ব্যবহারের জন্য প্রয়োজনীয় সামগ্রী রেখে যাওয়া এবং মানুষের জীবনমান উন্নয়নে স্থায়ী কোনো উদ্যোগ গ্রহণ করা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا أَوْ يَزْرَعُ زَرْعًا فَيَأْكُلُ مِنْهُ طَيْرٌ أَوْ إِنْسَانٌ أَوْ بَهِيمَةٌ إِلاَّ كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ

‘কোনো মুসলিম যদি কোনো গাছ রোপণ করে অথবা কোনো শস্য বপন করে, অতঃপর তা থেকে কোনো মানুষ, পাখি কিংবা পশু আহার করে, তাহলে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হয়।’ (বুখারি, হাদিস : ২৩২০)

মূলত মৃত্যুর পরও সওয়াব লাভের সুযোগ একজন মুমিনের সামনে দুনিয়াতেই তৈরি হয়। এ জন্য বিপুল সম্পদের অধিকারী হওয়া জরুরি নয়; প্রয়োজন সদিচ্ছা, আন্তরিকতা ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা। সামর্থ্য অনুযায়ী একটি বই দান করা, কাউকে কোরআন শেখানো, একটি গাছ লাগানো কিংবা বিশুদ্ধ পানির ব্যবস্থা করাও হতে পারে পরকালের জন্য মূল্যবান পুঁজি। তাই জীবন থাকতে আমাদের উচিত এমন কিছু নেক আমলের ব্যবস্থা করে যাওয়া, যার কল্যাণ মৃত্যুর পরও অব্যাহত থাকবে। কেননা, প্রকৃত সফলতা শুধু দুনিয়ায় ভালোভাবে বেঁচে থাকার মধ্যে নয়; বরং মৃত্যুর পরও আমলনামায় নেকির পাল্লা ভারী হতে থাকার মধ্যেই নিহিত।

লেখক: আলেম ও সাংবাদিক

[email protected]

সদকায়ে জারিয়াঅবারিত সওয়াবের আমলনেক সন্তান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার