মানুষের পার্থিব জীবন ক্ষণস্থায়ী। একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
মৃত্যুর মধ্য দিয়ে মানুষের দুনিয়ার জীবনের অবসান ঘটলেও তার কিছু আমলের প্রতিদান
অব্যাহত থাকে। এমন কিছু নেক কাজ রয়েছে, যেগুলোর সুফল মানুষ মৃত্যুর পরও ভোগ
করতে থাকে। একজন মুমিনের জন্য এটি অত্যন্ত আশাব্যঞ্জক বিষয়। কারণ, জীবদ্দশায়
সৎকাজের পাশাপাশি এমন কিছু কাজের ব্যবস্থা করে যাওয়া সম্ভব, যা তার মৃত্যুর পরও আমলনামায় সওয়াব
যোগ করতে থাকবে।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
إِذَا مَاتَ الإِنْسَانُ انْق...