Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ইসলাম

আপনার জিজ্ঞাসা

চিকিৎসার প্রয়োজনে পরপুরুষের শরীর স্পর্শ করার বিধান

ইসলামী জীবন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১৫:৫৫
চিকিৎসার প্রয়োজনে পরপুরুষের শরীর স্পর্শ করার বিধান

প্রতীকী ছবি

প্রশ্ন :
আমি পেশায় একজন নার্স। পুরুষ রোগীদের ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে অনেক সময় তাদের হাত ধরতে হয়। এ ক্ষেত্রে আমার পর্দা লঙ্ঘন হবে কি না? আমার করণীয় কী?

-নাবিলা, গাজিপুর।

উত্তর :
ইসলামী শরীয়তে প্রয়োজন ছাড়া নারী-পুরুষের পরস্পরকে স্পর্শ করা জায়েয নয়। তবে, চিকিৎসা বা অন্য কোনো গ্রহণযোগ্য কারণে প্রয়োজন পরিমাণ পরপুরুষের শরীর স্পর্শ করার অনুমতি রয়েছে। হাদীস ও সাহাবায়ে কেরামের আমলেও এর দৃষ্টান্ত পাওয়া যায়। মহিলা সাহাবি রুবাইয়্যি‘ বিনতে মুআওয়িয (রা.) বলেন, আমরা নবীজি (সা.)-এর সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করতাম। আমরা সৈন্যদের পানি পান করাতাম, তাদের সেবা করতাম এবং আহত ও নিহতদের মদীনায় ফিরিয়ে আনতাম (বুখারি, হাদিস : ২৮৮২)
এ হাদিসের ব্যাখ্যায় হাফেয ইবনে হাজার আসকালানি (রহ.) বলেছেন: এ হাদিসে প্রয়োজনের ক্ষেত্রে নারীর জন্য পরপুরুষের চিকিৎসা করার বৈধতার প্রমাণ রয়েছে (ফাতহুল বারি, ৬/৮০)
এ ছাড়া আনাস ইবনে মালিক (রা.) বলেছেন: রাসূলুল্লাহ (সা.) যখন যুদ্ধে যেতেন, তখন উম্মে সুলাইম (রা.) ও আনসারদের কয়েকজন নারী তার সঙ্গে থাকতেন। তারা সৈন্যদের পানি পান করাতেন এবং আহতদের চিকিৎসা করতেন। (মুসলিম, হাদিস : ১৮১০)
এ হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী (রহ.) বলেছেন, এই চিকিৎসা তাদের মাহরাম ও স্বামীদের ক্ষেত্রে হতো। আর তাদের ছাড়া অন্যদের চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনের স্থান ছাড়া শরীরের কোনো অংশ স্পর্শ করা হতো না (শারহু সহিহ মুসলিম, ১২/১৯১)
উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, প্রয়োজনে নারীদের জন্য পুরুষদের চিকিৎসা করা বৈধ; আর প্রয়োজন হলে চিকিৎসার স্বার্থে প্রয়োজনের পরিমাণ পরপুরুষের শরীর স্পর্শ করার অনুমতি রয়েছে।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে, পুরুষ রোগীকে ইনজেকশন দেওয়ার জন্য যদি পুরুষ নার্স বা অন্য কোনো পুরুষ কর্মীর মাধ্যমে কাজটি সম্পন্ন করার সুযোগ না থাকে এবং রোগীর চিকিৎসার স্বার্থে তার হাত স্পর্শ করার প্রয়োজন পড়ে, তাহলে প্রয়োজন পরিমাণ স্পর্শ করে ইনজেকশন দিতে পারবেন। তবে সম্ভব হলে গ্লাভস ব্যবহার করবেন ও প্রয়োজনের অতিরিক্ত স্পর্শ থেকে বিরত থাকবেন।
নারীর চিকিৎসাপুরুষের চিকিৎসামহিলা ডাক্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    ২৯ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    ২৯ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    ৩০ আগস্ট ২০২৬, ০৫:৪৪

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:৫৭

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    ২৯ আগস্ট ২০২৬, ২০:৩৫

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:১৯

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    ৩০ আগস্ট ২০২৬, ০৮:১১

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:২০

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    ৩০ আগস্ট ২০২৬, ০২:৫৮

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৭

    নেপালের বন্যা কি বড় বিপদের সংকেত?

    নেপালের বন্যা কি বড় বিপদের সংকেত?

    ২৯ আগস্ট ২০২৬, ২২:০৮

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩

    গর্ভাবস্থা সম্পর্কিত কিছু ভুল ধারণা

    গর্ভাবস্থা সম্পর্কিত কিছু ভুল ধারণা

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৬

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৫

    ফিরে আসবে হারিয়ে যাওয়া মাছ

    ফিরে আসবে হারিয়ে যাওয়া মাছ

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৫

    advertiseadvertise