Agamir Somoy E-Paper
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ইসলাম

যে দুই শর্ত ছাড়া ইবাদত কবুল হয় না

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১৫:৪৭
যে দুই শর্ত ছাড়া ইবাদত কবুল হয় না

প্রতীকী ছবি

মানুষের জীবনের মূল উদ্দেশ্য আল্লাহর ইবাদত। কিন্তু শুধু বেশি বেশি ইবাদত করলেই তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কোরআন ও সুন্নাহর আলোকে আলেমরা এ ব্যাপারে একমত যে, কোনো ইবাদত কবুল হওয়ার জন্য দুটি মৌলিক শর্ত অপরিহার্য। এর একটি অনুপস্থিত থাকলে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না।

প্রথম শর্ত হলো আল্লাহর জন্য একনিষ্ঠতা (ইখলাস)। অর্থাৎ ইবাদতের উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। লোক-দেখানো, প্রশংসা লাভ, সামাজিক মর্যাদা বা অন্য কোনো পার্থিব স্বার্থ যদি ইবাদতের সঙ্গে মিশে যায়, তবে তার সওয়াব নষ্ট হয়ে যায়। মহান আল্লাহতাআলা বলেছেন,

 وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ

‘তাদেরকে এ ছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয়নি যে, তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে।’ (সুরা আল-বাইয়্যিনাহ, আয়াত : ৫)


আরও পড়ুন

যে আমল অকল্যাণকর মৃত্যু থেকে রক্ষা করতে পারে

০৫ জুলাই ২০২৬


রাসুলুল্লাহ (সা.) বলেছেন,


 إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ

‘সব কাজের ফলাফল নিয়তের ওপর নির্ভরশীল।’ (বুখারি, হাদিস : ১; মুসলিম, হাদিস : ১৯০৭)

দ্বিতীয় শর্ত হলো রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর অনুসরণ (মুতাবাআহ)। অর্থাৎ যে ইবাদত আল্লাহ ও তাঁর রাসুল (সা.) যেভাবে শিখিয়েছেন, ঠিক সেভাবেই তা আদায় করতে হবে। নিজের ইচ্ছামতো নতুন পদ্ধতি উদ্ভাবন করে ইবাদত করলে তা গ্রহণযোগ্য হবে না। মহান আল্লাহতাআলা বলেছেন,

 قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ

‘বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমার অনুসরণ করো। আল্লাহও তোমাদের ভালোবাসবেন।’ (সুরা আলে ইমরান, আয়াত : ৩১)

রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন,

 مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ

‘যে ব্যক্তি এমন কোনো আমল করল, যার ব্যাপারে আমাদের নির্দেশনা নেই, তা প্রত্যাখ্যাত।’ (মুসলিম, হাদিস : ১৭১৮)

এ দুই শর্তের সারসংক্ষেপ তুলে ধরে শাইখ আবদুল আজিজ ইবন বায (রহ.) বলেছেন, ‘ইবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে, এক. একমাত্র আল্লাহর জন্য ইখলাস; দুই. রাসুলুল্লাহ (সা.)-এর অনুসরণ।’ (মাজমুউ ফাতাওয়া ইবন বায)

অতএব, ইবাদতের পরিমাণ নয়, বরং তার বিশুদ্ধতাই আল্লাহর কাছে মুখ্য। তাই প্রত্যেক মুসলমানের উচিত প্রতিটি ইবাদতের আগে নিজের নিয়ত শুদ্ধ করা এবং কোরআন ও সুন্নাহ অনুযায়ী তা আদায়ের চেষ্টা করা। তখনই আল্লাহর কাছে সেই ইবাদত কবুল হওয়ার আশা করা যায়।

    শেয়ার করুন:
    Advertisement
    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:৩৭

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১১

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    ২৩ আগস্ট ২০২৬, ১৪:২১

    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৯

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:৫৯

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:২৬

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:২১

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    ২৩ আগস্ট ২০২৬, ১৯:২৪

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:১৩

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:১২

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    ২৩ আগস্ট ২০২৬, ২০:০৪

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৫০

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:২০

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৩৩

    advertiseadvertise