Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছেন তৌফিক
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

গোলাম মাওলাকে সমমনা জোটের প্রধান সমন্বয়কারী থেকে অব্যাহতি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ২১:১২
গোলাম মাওলাকে সমমনা জোটের প্রধান সমন্বয়কারী থেকে অব্যাহতি

গোলাম মাওলা চৌধুরী

গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরীকে জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর নৈশভোজে গণদলের ভাইস চেয়ারম্যান কামাল হোসেনের যোগদানকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে দলটির চেয়ারম্যানের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে জোট। একই সঙ্গে জোটভুক্ত বাংলাদেশের সাম্যবাদী (এমএল) দলের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলামকে সমমনা জোটের নতুন প্রধান সমন্বয়কারী করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডের কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে বৈঠকে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সরকার গঠনের পাঁচ মাসের মাথায় গত সোমবার ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় ও নৈশভোজ করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে প্রধানমন্ত্রীর আমন্ত্রিত অতিথির কাতারে ছিলেন গণদলের ভাইস চেয়ারম্যান কামাল হোসেন, যিনি চট্টগ্রাম মহানগর সৈনিক লীগের সভাপতিও। ওই মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে কামাল হোসেনের করমর্দনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়। বিএনপির জোটশরিকরাও ক্ষোভ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে গণদলের চেয়ারম্যানের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো।

জোটের বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র এস এম শাহাদাত, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী ও মহাসচিব আবু সৈয়দ, এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী ও মহাসচিব আব্দুল বারিক, মুসলিম লীগ চেয়ারম্যান ব্যরিস্টার নাসিম খান, এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল ও মহাসচিব জামিল আহম্মেদ, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সভাপতি মাইনউদ্দিন কাদেরী ও সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, জাগপার সভাপতি জাকির হোসেন রিয়াজ, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক সাইফুল আলম প্রমুখ।

রাতে সমমনা জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত ২০ জুলাই তারিখে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নৈশভোজে গণদলের ভাইস চেয়ারম্যান কামাল হোসেন যোগদান করেন। তার এই যোগদানকে কেন্দ্র করে ব্যাপক বির্তকের সৃষ্টি হয়। এ কারণে জোটের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মাওলা চৌধুরীকে জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী থেকে অব্যাহতি দেওয়া হয়। একইসঙ্গে সৈয়দ নুরুল ইসলামকে জোটের নতুন প্রধান সমন্বয়কারী নির্বাচিত করা হয়।

গোলাম মাওলা চৌধুরী
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছেন তৌফিক

    ৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছেন তৌফিক

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪৮

    দিল্লির আন্দোলনে জামায়াতের সংহতিপত্রের দাবিটি সত্য নয়

    দিল্লির আন্দোলনে জামায়াতের সংহতিপত্রের দাবিটি সত্য নয়

    ২৩ জুলাই ২০২৬, ০০:০০

    জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

    জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

    ২৩ জুলাই ২০২৬, ০০:০৯

    ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কি.মি. যানজট, চরম ভোগান্তি

    ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কি.মি. যানজট, চরম ভোগান্তি

    ২৩ জুলাই ২০২৬, ০০:২৭

    প্রশ্নফাঁসের প্রতিবাদী ছাত্রনেতা ধর্মেন্দ্রই আজ প্রশ্নফাঁসের নায়ক

    প্রশ্নফাঁসের প্রতিবাদী ছাত্রনেতা ধর্মেন্দ্রই আজ প্রশ্নফাঁসের নায়ক

    ২৩ জুলাই ২০২৬, ০১:০৫

    যেকোনো সময় রাষ্ট্রপতির পদত্যাগ

    যেকোনো সময় রাষ্ট্রপতির পদত্যাগ

    ২৩ জুলাই ২০২৬, ০৩:৩০

    প্রথম সপ্তাহেই বাস ভাড়া কমানোর বার্তা বার্নহ্যামের

    প্রথম সপ্তাহেই বাস ভাড়া কমানোর বার্তা বার্নহ্যামের

    ২৩ জুলাই ২০২৬, ০১:০৮

    দেশীয় মিল নাকি আমদানি, চুক্তি না এমওইউ

    দেশীয় মিল নাকি আমদানি, চুক্তি না এমওইউ

    ২৩ জুলাই ২০২৬, ০৫:৫৯

    রাত বাড়তেই উত্তপ্ত দিল্লির যন্তর-মন্তর

    রাত বাড়তেই উত্তপ্ত দিল্লির যন্তর-মন্তর

    ২৩ জুলাই ২০২৬, ০১:৫১

    যন্ত্র আছে জনবল নেই

    যন্ত্র আছে জনবল নেই

    ২৩ জুলাই ২০২৬, ০৫:১০

    ‘ভুতুড়ে’ সিরিজ খেলে ফিরল বাংলাদেশ

    ‘ভুতুড়ে’ সিরিজ খেলে ফিরল বাংলাদেশ

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪৫

    ইরানে নতুন দফায় মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

    ইরানে নতুন দফায় মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

    ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৬

    শপিং ব্যাগে ৪ হাজার ইয়াবা, যুবক গ্রেপ্তার

    শপিং ব্যাগে ৪ হাজার ইয়াবা, যুবক গ্রেপ্তার

    ২৩ জুলাই ২০২৬, ০৫:৪৮

    মর্নিং স্টার

    মর্নিং স্টার

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪২

    নেই সিমন-ইয়ামাল

    নেই সিমন-ইয়ামাল

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪৫

    advertiseadvertise