Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

নিজেকে ভোট দিতে পারবেন না জারা-ববি হাজ্জাজ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২১
নিজেকে ভোট দিতে পারবেন না জারা-ববি হাজ্জাজ

ফাইল ছবি

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে । এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এ সময় ভোটারদের পাশাপাশি প্রার্থিরাও নিজের ভোট প্রদান করবেন। কিন্তু ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ও ঢাকা-১৩ আসনের বিএনপি মনোনিত প্রার্থী ববি হাজ্জাজ নিজ নিজ আসনে ভোট দিতে পারবেন না। কারণ দুজনই ভিন্ন আসনের ভোটার হিসেবে নিবন্ধিত।

এমন পরিস্থিতিতে দুই আসনের ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নিজ আসনের ভোটার না হওয়ায় প্রার্থীরাও কিছুটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, প্রার্থী তাসনিম জারা ঢাকা-৯ আসনের ভোটারই নন। একইভাবে ঢাকা-১৩ আসনেরও ভোট নন সংশ্লিষ্ট আসনের প্রার্থী ববি হাজ্জাজ। তাই এই প্রার্থীরা নিজকে ভোট দিতে পারবেন না। ভিন্ন আসনে গিয়ে তারা অন্যকে ভোট দিতে হবে।

তাসনিম জারা ভোটার হিসেবে তালিকাভুক্ত আছেন ঢাকা-১১ আসনে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও ঢাকা-১১ আসনের ভোটার স্লিপ অ্যাপসে দেখা যায়, তার ভোটকেন্দ্র নম্বর ৮০। কেন্দ্রটির নাম প্রাইম স্কুল অ্যান্ড কলেজ (নিচতলা ও দ্বিতীয় তলা), যা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের খিলগাঁও বি জোন পূর্ব এলাকায় অবস্থিত। ফলে আইন অনুযায়ী তাকে সেখানেই ভোট দিতে হবে।

যদিও নির্বাচনি প্রচারণায় তাসমিন জারা নিজেকে ঢাকা-৯ আসনের ‘ঘরের মেয়ে’ হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। এলাকার মেয়ে হিসেবে সবার কাছে ভোট চেয়েছেন প্রচারণার সময়।
জানা গেছে, বর্তমানে তিনি পরীবাগে বসবাস করছেন। এর আগে গুলশানে থাকতেন।

এদিকে ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন ববি হাজ্জাজ। তার বিরুদ্ধে লড়ছেন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা মামুনুল হক।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের ৩ নম্বর কেন্দ্র তার ভোটকেন্দ্র এবং তার ভোটার ক্রমিক নম্বর ৬৭৮২।

ফলে ঢাকা-১৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাকেও নিজ নিবন্ধিত কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। নির্বাচনি আইন অনুযায়ী, একজন প্রার্থী যেকোনো আসন থেকে নির্বাচন করতে পারলেও ভোট দিতে হয় নিজের ভোটার তালিকাভুক্ত কেন্দ্রে।

ভোটত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনডা. তাসনিম জারাববি হাজ্জাজবাংলাদেশের রায়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের