কিছু অসাধু চক্রের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে তাদের বিষয়ে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। আজ শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।তাসনিম জারা তার পোস্টে বলেছেন, বেশ কিছুদিন ধরে আওয়ামী কর্মীরা আমাকে ‘সেক্স ডাক্তার’, ‘যৌন ডাক্তার’ বলে প্রচার করছেন। তাদের উদ্দেশ্য আমাকে হেয় করা, লজ্জা দেওয়া। তাদের এই প্রচার মিথ্যা। আমি মেডিসিনের ডাক্তার। তবুও আমি আজ পর্যন্ত এই অপপ্রচারের কোনো জবাব দিইনি। দুইটা কারণে। এক) আমি যদি ব্যস্ত...