Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সোশ্যাল মিডিয়া

সাবেক এনসিপি নেতা মুনতাসির মাহমুদ

এনসিপির কেন্দ্রীয় কমিটির ৭০ শতাংশের জুলাইয়ে অবদান নেই

agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১৬:৩৩
এনসিপির কেন্দ্রীয় কমিটির ৭০ শতাংশের জুলাইয়ে অবদান নেই

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব মুনতাসির মাহমুদ দাবি করেছেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির ৭০ শতাংশ সদস্যের জুলাই আন্দোলনে উল্লেখযোগ্য কোনো অবদান ছিল না। তাসনিম জারাকে ঘিরে দলটির কিছু নেতাকর্মীর সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে মুনতাসির মাহমুদ এনসিপির নেতৃত্ব, জুলাই আন্দোলনে বিভিন্ন নেতার ভূমিকা এবং তাসনিম জারাকে ঘিরে চলমান বিতর্ক নিয়ে কথা বলেন।

তিনি বলেছেন, এনসিপির কিছু নেতাকর্মী প্রশ্ন তুলছেন, জুলাই আন্দোলনের সময় তাসনিম জারা কোথায় ছিলেন এবং তার কী অবদান ছিল। একই সঙ্গে অভিযোগ করা হচ্ছে, এনসিপি তাকে সারা দেশে পরিচিত করেছে, কিন্তু ব্যক্তিগত স্বার্থ হাসিল না হওয়ায় তিনি দলটির সঙ্গে বেঈমানি করেছেন।

আরও পড়ুন

কেন তাসনিম জারার সঙ্গে যুক্ত হলো এমবাপ্পের নাম

০১ জুন ২০২৬


এসব অভিযোগের জবাবে মুনতাসির মাহমুদ দাবি করেন, “সত্য হলো, এনসিপির কেন্দ্রীয় কমিটির ৭০ শতাংশের জুলাইয়ে তেমন কোনো অবদান নাই।” তার ভাষ্য, দলের কেন্দ্রীয় নেতৃত্বে এমন অনেক ব্যক্তি রয়েছেন, যাদের ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা নেই।

পোস্টে তিনি আরও অভিযোগ করেন, এনসিপিতে ছাত্রলীগের সাবেক অনেক নেতাকর্মী রয়েছেন। পাশাপাশি উপদেষ্টা পরিষদের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তির সাংগঠনিক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তাসনিম জারার পক্ষে অবস্থান নিয়ে মুনতাসির মাহমুদ বললেন, তিনি আগে থেকেই পরিচিত একটি মুখ। একজন অক্সফোর্ড গ্র্যাজুয়েট, চিকিৎসক এবং জনপ্রিয় নারী হিসেবে তার নিজস্ব গ্রহণযোগ্যতা ছিল। তাই তার রাজনৈতিক পরিচিতিকে কেবল এনসিপির অবদান হিসেবে দেখাটা সঠিক নয়।

তার মতে, জুলাই আন্দোলনে সরাসরি মাঠে না থাকলেও কেউ রাজনীতি করার অধিকার হারান না। বরং ওই আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল শিক্ষিত ও যোগ্য মানুষদের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ তৈরি করা।

আরও পড়ুন

বিএনপির সঙ্গে ‘নেগোসিয়েশন’ নিয়ে গুঞ্জন, মুখ খুললেন তাসনিম জারা

০১ জুন ২০২৬


মুনতাসির মাহমুদ উল্লেখ করেন, এনসিপির হয়ে তাসনিম জারা সারা দেশে প্রচারণা চালিয়েছেন, দলকে জনপ্রিয় করতে ভূমিকা রেখেছেন এবং রাজনৈতিক আক্রমণ ও ব্যক্তিগত অপপ্রচারের শিকার হয়েছেন। ফলে দলটির প্রতি জনআকর্ষণ তৈরিতে তার অবদান অস্বীকার করা উচিত নয়।

এনসিপির বর্তমান নেতৃত্বেরও সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, দল সম্প্রসারণের পরিবর্তে কিছু নেতা নিজেদের ঘনিষ্ঠদের নিয়ে বলয় তৈরি করেছেন এবং ভিন্নমতাবলম্বীদের কোণঠাসা করেছেন।

নির্বাচনী ফলাফল প্রসঙ্গেও মন্তব্য করেন মুনতাসির মাহমুদ। তার দাবি, বিএনপি ও জামায়াতের সমর্থনের বাইরে থেকে নির্বাচন করে তাসনিম জারা যে ভোট পেয়েছেন, তা মূলত তার ব্যক্তিগত জনপ্রিয়তার প্রতিফলন।

মুনতাসির মাহমুদ বলছেন, তাসনিম জারার সঙ্গে তার আদর্শগত মিল না থাকলেও তিনি তার নৈতিক অবস্থানকে সমর্থন করেন। তার মতে, রাজনৈতিক সুবিধার জন্য অবস্থান পরিবর্তনের চেয়ে নিজের অবস্থানে অটল থাকা বেশি গুরুত্বপূর্ণ।


মুনতাসির মাহমুদএনসিপি নেতাডা. তাসনিম জারা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের