Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পপকর্ন

ভেনিসের পর টরন্টো উৎসবে

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

পপকর্ন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০২:০৫
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর দৃশ্যে জাইনীন ও বাঁধন -খনা টকিজ

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ইতালির ভেনিসে উৎসবটির অরিজোন্তি বিভাগে থাকছে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার। এবার এটি নির্বাচিত হলো টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআইএফএফ)। কানাডার মর্যাদাপূর্ণ এ উৎসবে সেন্টারপিস বিভাগে রয়েছে সিনেমাটি। আগামী ১০ সেপ্টেম্বর শুরু হয়ে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এর ৫১তম আসর। এর আগে ২ সেপ্টেম্বর শুরু হয়ে ৮৩তম ভেনিস উৎসব চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

১৬ ও ১৭ সেপ্টেম্বর লাইটবক্স সিনেমায় এবং ১৯ সেপ্টেম্বর স্কটিয়াব্যাংকে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর প্রদর্শনী হবে।

টরন্টো উৎসবের সেন্টারপিস বিভাগে এবার আরও নির্বাচিত হয়েছে মেক্সিকান তারকা দিয়েগো লুনা পরিচালিত ‘অ্যাশেজ’, অবিনাশ বিক্রম শাহের ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’, ভারতের কার্তিক সুব্বারাজের ‘ডরোথি’সহ অর্ধশতাধিক চলচ্চিত্র।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রুবাইয়াত হোসেনের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। তার আগের তিনটি সিনেমা হলো ‘মেহেরজান’ (২০১১), ‘আন্ডার কনস্ট্রাকশন’ (২০১৫), ‘মেড ইন বাংলাদেশ’ (২০১৯)। তিনি শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তার কথায়, “চলচ্চিত্রে বাংলাদেশের বিভিন্ন শ্রেণির নারীদের জীবনকে অনুসন্ধান করার চেষ্টা থাকে আমার। ‘আন্ডার কনস্ট্রাকশন’-এ মধ্যবিত্ত নারীর জীবন, ‘মেড ইন বাংলাদেশ’-এ শ্রমজীবী নারীর জীবন এবং ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এ উচ্চবিত্ত নারীদের জগৎ, তাদের সম্পর্ক এবং ব্যক্তিগত অভিজ্ঞতাকে অনুসন্ধান করেছি। প্রতিটি চলচ্চিত্র ভিন্ন সামাজিক বাস্তবতা থেকে এসেছে কিন্তু সবই বাংলাদেশের বহুমাত্রিক সমাজকে তুলে ধরার চেষ্টা করে।”

ঢাকার ঐতিহ্যবাহী ‘মেফেয়ার’ বিউটি পার্লারকে কেন্দ্র করে রহস্য, মনস্তত্ত্ব ও সুপারন্যাচারাল উপাদানে ভরা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর গল্প। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম। তার পাশাপাশি থাকছেন রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। অতিথি চরিত্রে আছেন আজমেরী হক বাঁধন ও দামীর খান। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

দ্য ডিফিকাল্ট ব্রাইডভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়