এফবিসিসিআইয়ে ১৬ সদস্যের সহায়ক কমিটি গঠন

গ্রাফিকস: আগামীর সময়
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ১৬ সদস্যের সহায়ক একটি কমিটি গঠন করেছে। মঙ্গলবার এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক গঠন করেন এই কমিটি। এতে স্থান পেয়েছেন সাতটি চেম্বার এবং নয়টি ব্যবসায়ী সংগঠনের নেতারা।
সহায়ক কমিটিতে চেম্বার গ্রুপ থেকে সদস্য হয়েছেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি কামরান টি রহমান, রাজশাহী চেম্বারের সভাপতি মো. হাসেন আলী, বরিশাল চেম্বারের সভাপতি মো. এবায়দুল হক চাঁদ, রংপুর চেম্বারের সভাপতি এমদাদুল হোসেন এবং বাংলাদেশ উইমেন চেম্বারের সভাপতি সংগীতা আহমেদ।
অন্যদিকে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে কমিটিতে স্থান পেয়েছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল, বিজেএমএর সভাপতি মো. আবুল হোসেন, ওষুধ শিল্প সমিতির সভাপতি আবদুল মুক্তাদির, বিএবির সভাপতি আবদুল হাই সরকার, বিপিজিএমইএর সভাপতি শামীম আহমেদ, রিহ্যাবের সভাপতি আলী আফজাল এবং এলএফএমইএবির সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।




