প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে জনবল সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষক নীতিমালা প্রণয়ন, ধর্মীয়, কালচারাল ও খেলাধুলাভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তিসহ শিক্ষার সার্বিক মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।’আজ রবিবার বিকালে ময়মনসিংহের নেপ অডিটোরিয়ামে ‘প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত...