Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

ঈদে স্থানীয় নির্বাচন প্রস্তুতির বার্তা দেবে জামায়াত

আমজাদ হোসেন হৃদয়
আমজাদ হোসেন হৃদয়
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৮:১৫
ঈদে স্থানীয় নির্বাচন প্রস্তুতির বার্তা দেবে জামায়াত

কোরবানির ঈদ সামনে রেখে মাঠপর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপাতদৃষ্টিতে ঈদের শুভেচ্ছা বিনিময় মনে হলেও দলটির নেতারা বলছেন, সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি যাচাই ও জনসমর্থন বাড়ানোই তাদের লক্ষ্য।

কীভাবে এগোচ্ছে পরিকল্পনা তা জানতে কথা হয় জামায়াতের কয়েকজন নেতার সঙ্গে। তারা বললেন, এরই মধ্যে ওয়ার্ড ও ইউনিয়নভিত্তিক বৈঠক, কর্মী সমাবেশ এবং সামাজিক কার্যক্রম জোরদার করেছে। এখন জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বাড়ানোই মূল কথা। সে কারণেই ঈদকে মনে করা হচ্ছে গুরুত্বপূর্ণ সময়।

সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। সেজন্য নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন সিনিয়র নেতারা। বিশেষ করে সম্ভাব্য ও প্রাথমিকভাবে প্রার্থীরা যেন সাধারণ মানুষের কাছে যান, তাদের কথা শোনেন, পাশে থাকেন; তা নিশ্চিত করতে বলা হয়েছে। জামায়াতের শীর্ষ নেতাদের বেশিরভাগকেই বলা হয়েছে নিজ এলাকায় ঈদ করতে। বিরোধী দল হিসেবে জাতীয় সংসদে জায়গা করে নেওয়ার পর এই দলটির প্রথম ঈদ। সে কারণে ঢাকাসহ সারা দেশে থাকবে বিশেষ আয়োজন। যার মধ্যে অন্যতম হলো বিভিন্ন স্তরের নেতাকর্মী, সাধারণ মানুষ এবং ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে শীর্ষ নেতাদের ঈদের শুভেচ্ছা বিনিময়।

জামায়াতের পরিকল্পনা হলো, জুলাই সনদ অনুযায়ী সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়নে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে সমাবেশ করা। এরপর ঢাকায় বড় সমাবেশ করে সরকারকে আলটিমেটাম দেওয়া। ঈদের ফাঁকে সেই সমাবেশের বার্তাও পৌঁছে দেওয়া হবে তৃণমূলে।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ প্রধান এহসানুল মাহবুব জুবায়েরও স্থানীয় সরকার নির্বাচন ঘিরে পরিকল্পনার কথা স্বীকার করলেন। আগামীর সময়কে তিনি বললেন, ‘ঈদের পর মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হবে, ধাপে ধাপে বাকিগুলো।’ তিনি মনে করেন, ঈদ জনগণের কাছে যাওয়ার সবচেয়ে বড় সুযোগ। দলের নেতাদের তাই জনসংযোগে গুরুত্ব দিতে বলা হয়েছে।

পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে, জানালেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এক্ষেত্রে অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানালেন তিনি।

কোরবানির ঈদজামায়াতইউনিয়নভিত্তিকস্থানীয় নির্বাচনপরিকল্পনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে