Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

হবিগঞ্জে সারজিস-নাসীরের গাড়িবহরে হামলা, উদ্ধার করল পুলিশ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১৯:৫৮
হবিগঞ্জে সারজিস-নাসীরের গাড়িবহরে হামলা, উদ্ধার করল পুলিশ

সংগৃহীত ছবি

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও জানা গেছে। এ ঘটনায় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আজ সন্ধ্যায় ঘটে এই হামলার ঘটনা।

এনসিপির মিডিয়া উইং জানিয়েছে, পদযাত্রায় ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। প্রথম দফায় তাদের ওপর হামলা করে ছাত্রদল। পরে গাড়িতে থাকা অন্য নেতাকর্মী ও সাংবাদিকদের ওপর হামলা করা হয়।

সারজিস আলমসহ এনসিপি নেতাদের সরিয়ে নেওয়া হচ্ছেপ্রত্যক্ষদর্শীরা বলছেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টাউন হলের সামনে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। নাসীরুদ্দীন পাটওয়ারী বলছিলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বারা বাংলাদেশ পরিবর্তন করা সম্ভব নয়। তিনি সমাজের সবচেয়ে খারাপ লোকদের পার্লামেন্টে নিয়ে গিয়েছেন।’

এর আগে আজমিরীগঞ্জে পদযাত্রায় সারজিস আলম বললেন, ‘বিএনপি সরকারের পাঁচ মাসে রাজনৈতিক সহিংসতায় ২১৩ জন নিহত হয়েছে। এর মধ্যে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষেই ১১৮ জনের মৃত্যু হয়েছে। যারা ক্ষমতা, চাঁদাবাজি ও টাকার দ্বন্দ্বে নিজেদের এত মানুষ হত্যা করতে পারে, তাদের কাছে এ দেশের মানুষ নিরাপদ নয়।’

‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দিচ্ছিল ছাত্রদলকর্মীরাএমন বক্তব্যের পর এলাকায় উত্তেজনা ছড়ায়। সার্কিট হাউজের দিকে ফেরার পথে কলাপাতা রেস্টুরেন্টের সামনে হামলার শিকার হন তারা। স্থানটি সদর মডেল থানা থেকে প্রায় ২০০ গজ দূরে। হামলার ঘটনার পর এনসিপি নেতারা পাশেই থাকা সোনালী ব্যাংকের একটি শাখায় আশ্রয় নেন। সেই জায়গা ঘেরাও করে রাখে হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদের নেতৃত্বে কয়েকশ পুলিশ।

এ সময় ছাত্রদলকর্মীরা ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দিচ্ছিল। পাল্টা জবাবে এনসিপির নেতাকর্মীরা ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেয়। তাৎক্ষণিক পুলিশকে রাবার বুলেট ছুড়তে দেখা যায়। পরে পুলিশ নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমকে উদ্ধার করে সার্কিট হাউজের ভেতরে নিয়ে যায়।

প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন আজমিরীগঞ্জ ও হবিগঞ্জ প্রতিনিধি

নাসীরুদ্দীন পাটওয়ারীসারজিস আলমছাত্রদলঅতর্কিত হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী