Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

গোপালগঞ্জ থেকে এপিসিতে ফিরেছিলেন নাহিদরা, আসিফকে রাশেদের খোঁচা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৭:২০
শেয়ার করুন:
গোপালগঞ্জ থেকে এপিসিতে ফিরেছিলেন নাহিদরা, আসিফকে রাশেদের খোঁচা

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মো. রাশেদ খাঁন

গোপালগঞ্জ শহরে লগি-বৈঠা হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মহড়ার ঘটনা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ‘স্বরাষ্ট্রমন্ত্রী হতে চাওয়ার’ বিষয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। শিগগির সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে।

আজ রবিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ওই পোস্টে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্দেশে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপির নেতাদের লংমার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির সময় ৪ জন আওয়ামী সমর্থক আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা যায় এবং অনেকে আহত হয়। কিন্তু বিএনপি সরকার আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে একজনও মারা যাক, এটি চায় না।’

তার ভাষ্য, ‘একটি নির্বাচিত সরকার, যে সরকার বিচারবহির্ভূত হত্যা বন্ধে বন্ধপরিকর, সেই সরকারের আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই অন্য কোনো সরকারের মতো বেপরোয়া হতে পারে না।’

আরও পড়ুন

দুই সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি : আসিফ মাহমুদ

১৫ নভেম্বর ২০২৬

এর আগে দেশের সাম্প্রতিক সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’

বিষয়টি উল্লেখ করে মো. রাশেদ খাঁন বলেন, ‘নিউজে দেখলাম, আসিফ মাহমুদ দুই সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রির দায়িত্ব নিতে চান। আসিফ মাহমুদ কি ভুলে গেছে, গোপালগঞ্জ থেকে প্রাণরক্ষার জন্য নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন, হাসনাত ও সারজিসসহ তার দলের বাঘা বাঘা নেতাদের সেনাবাহিনীর এপিসি করে ঢাকায় ফিরতে হয়েছিল?’

সে সময় এনসিপির অনেকে সেনা হেলিকপ্টারে নাহিদদের উদ্ধার করার আহ্বান জানিয়েছিল বলেও জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। সেই ঘটনা মনে করিয়ে দিয়ে মো. রাশেদ খাঁন বলেন, ‘গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি এবং এখানকার মানুষজন আওয়ামী লীগকে ধর্ম মনে করে। সুতরাং এই অঞ্চলের মানুষের মস্তিষ্ক ডাইভার্ট করার জন্য ধৈর্যের সঙ্গে কৌশলী ভূমিকা গ্রহণের বিকল্প নেই।’

আরও পড়ুন

লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

১৫ নভেম্বর ২০২৬

গত শুক্রবার আরেকটি ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছিলেন, ‘বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ। এজন্যই কোথাও কোনো আইনশৃঙ্খলা নেই, নিরাপত্তা নেই। চারদিকে শুধু সংবিধান আর সংবিধান।’

সোশ্যাল মিডিয়াএনসিপিরাশেদ খাঁনগোপালগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য