Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

সরকারকে চেপে ধরতে নতুন ছকে জামায়াত

  • জুলাই ঘিরে আন্দোলনের পরিকল্পনা
  • অভিজ্ঞদের নিয়ে ছায়া মন্ত্রিসভা গঠন
  • রাজনীতি সচেতন করতে ছাত্র মন্ত্রিসভা
  • রাজপথের সঙ্গে সংসদও কাঁপাতে চায় দলটি
আমজাদ হোসেন হৃদয়
আমজাদ হোসেন হৃদয়
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ২২:৫০
সরকারকে চেপে ধরতে নতুন ছকে জামায়াত

দীর্ঘ বিরতির পর কার্যকর সংসদের সুযোগ এসেছিল এবারের নির্বাচনে। ক্ষমতাসীন দলের সদস্যদের সঙ্গে বিরোধী দলের তুমুল বিতর্ক ও গঠনমূলক সমালোচনা দেখতে চেয়েছিল দেশবাসী। সেই প্রত্যাশায় জামায়াতে ইসলামী আশা জাগাতে পারেনি বলে রয়েছে সমালোচনা। রাজপথের লড়াইয়ের তুলনায় বিভিন্ন অধিবেশনে দলটির প্রতিনিধিদের ভূমিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আছে মিশ্র প্রতিক্রিয়া।

তবে সেই সমালোচনা বেশিদিন বয়ে বেড়াতে চায় না প্রধান বিরোধী দল। রাজপথের পাশাপাশি জামায়াত সংসদ কাঁপাতেও নানা কৌশলে এগোচ্ছে বলে জানিয়েছে কয়েকটি সূত্র।

দলটির মানবসম্পদ উন্নয়ন বিভাগের একাধিক সূত্র জানায়, চলতি বাজেট অধিবেশন থেকেই সংসদে আরও জোরালো ও সংগঠিত ভূমিকা পালনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াত। সংসদ সদস্যদের আইন প্রণয়ন, বাজেট বিশ্লেষণ, সংসদীয় কার্যপ্রণালি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ বিষয়ে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। দক্ষতা বাড়াতে অভিজ্ঞ রাজনীতিবিদ, সাবেক আমলা ও নীতি বিশ্লেষকদের থেকে নেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান ও কৌশল।

‘নতুন নির্বাচিত সংসদ সদস্যদের অনেকেই প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। সংসদে প্রতিনিধিত্বে কোনো বাস্তব অভিজ্ঞতাও নেই। ফলে সংসদীয় কার্যক্রমে দক্ষতা বাড়াতে নেওয়া হয়েছে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচি। এসব কর্মশালায় প্রশ্ন উত্থাপন, সম্পূরক প্রশ্ন, মুলতবি প্রস্তাব, মনোযোগ আকর্ষণ নোটিস এবং বিভিন্ন সংসদীয় কৌশল নিয়ে আলোচনা হচ্ছে’— গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করে অনভিজ্ঞতার কথা স্বীকার করলেন জামায়াতের একাধিক নেতা।

সরকারের বিভিন্ন নীতি, বাজেট ও উন্নয়ন প্রকল্প নিয়ে তথ্যভিত্তিক সমালোচনা করতে পারলে সংসদে বিরোধী দলের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা দলের নীতিনির্ধারকদের।

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরুর আগে গত ৫ ও ৬ জুন রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ‘বাজেট, অর্থনীতি ও জননীতি: সংসদ সদস্যদের সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক কর্মশালা আয়োজন করে জামায়াত। অংশ নেন জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী দলটির ৭৭ এমপি।

ছায়া মন্ত্রিসভা গঠন

শুধু সংসদেই নয়, সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের জন্য ছায়া মন্ত্রিসভাও গঠন করেছে জামায়াত। দলটির শীর্ষ নেতাদের দেওয়া হয়েছে বিভিন্ন খাতের দায়িত্ব। তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত, প্রকল্প বাস্তবায়ন, ব্যয় ও জনস্বার্থের বিষয়গুলো পর্যবেক্ষণ করে নিয়মিত বানাবেন মূল্যায়ন প্রতিবেদন।

ছায়া মন্ত্রিসভার মধ্য দিয়ে জবাবদিহির আওতায় আনা হবে সরকারকে। একই সঙ্গে করা হবে পর্যবেক্ষণ ও নজরদারি। কোন মন্ত্রণালয় কী অনিয়ম বা কী দুর্নীতি করছে, তাও তুলে ধরা হবে— উদ্দেশ্য স্পষ্ট করলেন জামায়াতের কয়েকজন শীর্ষ নেতা।

কার্যকর বিরোধী দলের অন্যতম দায়িত্ব সরকারের কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করা উল্লেখ করে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আগামীর সময়কে বললেন, ‘আমরা ছায়া মন্ত্রিসভা গঠন করেছি। তবে তা এখনই প্রকাশ করা হবে না। এই মন্ত্রিসভায় সংসদ সদস্য ছাড়াও রাখা হয়েছে দলের শীর্ষ পর্যায়ের নেতা ও বিশেষজ্ঞদের। মূলত সরকারকে জবাবদিহির আওতায় আনতে এই পদক্ষেপ।’

শিক্ষার্থীদেরও রাজনীতি সচেতন করার উদ্যোগ নিয়েছে জামায়াত। ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির অংশ হিসেবে ছাত্রদের নিয়েও নতুন পরিকল্পনা করছে দলটি। সূত্র বলছে, তরুণ নেতৃত্বকে নীতিনির্ধারণী কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত করতে ‘ছাত্র মন্ত্রিসভা’ ধরনের একটি কাঠামো গঠনের বিষয়েও চলছে আলোচনা। এর মাধ্যমে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে নীতি গবেষণা, জননীতি বিশ্লেষণ এবং নেতৃত্ব বিকাশে গুরুত্ব দেওয়া হবে।

রাজপথেও সক্রিয় হওয়ার পরিকল্পনা

সংসদের পাশাপাশি রাজপথের রাজনীতিতেও আরও সক্রিয় হতে চায় জামায়াত। দলটির নেতারা মনে করছেন, শুধু সংসদকেন্দ্রিক রাজনীতি দিয়ে পূর্ণাঙ্গভাবে পালন করা সম্ভব নয় বিরোধী দলের দায়িত্ব। এজন্য বাড়ানো হবে জনসম্পৃক্ত কর্মসূচি। বিশেষ করে জুলাই মাস কেন্দ্র করে বড় ধরনের কর্মসূচির প্রস্তুতি চলছে। ‘জুলাই সনদ’ ও গণভোটের ফল বাস্তবায়নের দাবিতে রাজধানীতে আয়োজনের পরিকল্পনা রয়েছে বড় সমাবেশ। পাশাপাশি জেলা ও বিভাগীয় পর্যায়েও সভা-সমাবেশ, গণসংযোগ এবং প্রচার কর্মসূচি পালনের চিন্তা করছে দলটি।

জুলাই সনদ ও গণভোটের ফল নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদের।

‘শক্তিশালী বিরোধী দল ও জনগণের কণ্ঠস্বর হতে সব ধরনের প্রস্তুতি, কর্মসূচি ও প্রশিক্ষণ নিচ্ছে জামায়াত। জনগণ ও অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করছে সরকার। সেই জায়গা থেকে আমরা জনগণের হয়েই সংসদ এবং সংসদের বাইরে সমানতালে ভূমিকা রাখব। আগামী স্থানীয় সরকার নির্বাচনে সেই কাজের ফল দেখা যাবে’— আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরলেন তিনি।

জামায়াতবিএনপিসরকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise