Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

নিষিদ্ধ আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:৪৫
নিষিদ্ধ আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

রাজধানীর পল্টনে গণঅধিকার পরিষদের বিক্ষোভ। ছবি: আগামীর সময়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডকে নৈরাজ্য আখ্যা দিয়ে এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদ।

সোমবার (২২ জুন) রাত ৮টায় রাজধানীর পল্টন মোড় সংলগ্ন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই মিছিল। এরপর পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব ঘুরে গণঅধিকার পরিষদের কার্যালয়ে থামে এটি। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এদিনের কর্মসূচি।

এসময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ যেভাবে জুলাই গণঅভ্যুত্থানে ২ হাজার মানুষকে হত্যা করেছে, তেমনিভাবে আওয়ামী লীগ যদি আবার মানুষের ক্ষতি করার চেষ্টা করে, বাসে অগ্নিসংযোগ করে, নৈরাজ্য করে, তাহলে বাংলার মাটি থেকে তাদের নাম চিরতরে মুছে ফেলা হবে।’

তিনি আরও যোগ করেন, ‘এই নিষিদ্ধ আওয়ামী লীগ পুলিশকে হুমকি দিচ্ছে। আওয়ামী লীগ কি জুলাই গণঅভ্যুত্থানের কথা ভুলে গেছে? আওয়ামী লীগ গণঅভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছিলো, তাদেরকে এই দেশের মানুষ কোনদিন ফিরতে দিবে না। আওয়ামী লীগ একটা জঙ্গি সংগঠন, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। ২৩ তারিখ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যদি কোনো নৈরাজ্য করে, তাহলে আমরা তা প্রতিহত করবো। আওয়ামী লীগের প্রশ্নে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ রয়েছে।’ 

এ সময় ২৩ জুন সারাদেশে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেন হাসান আল মামুন।

দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়েছিলো। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা সন্ত্রাসী সংগঠন। ইতোমধ্যে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা আছে।’

তিনি আরও যোগ করেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ আজ সারাদেশে সন্ত্রাসী কার্যক্রম করার জন্য নিচ্ছে গোপন প্রস্তুতি, এই বিষয়ে সতর্ক রয়েছে প্রশাসন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকেও থাকতে হবে মাঠে।’ এ জন্য মঙ্গলবার সারাদেশে গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থাকবেন বলেও জানান তিনি।

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি অ্যাডভোকেট নিজামউদ্দিনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সবুজ সেরনিয়াবাত, মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলসহ অনেকে।

আ.লীগবিক্ষোভগণঅধিকার পরিষদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: