আতিক মুজাহিদ
উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত বাজেট

আতিক মুজাহিদ।
২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে এ প্রস্তাব উপস্থাপন করেন তিনি।
তবে এই বাজেটকে ‘উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত’ বলে মন্তব্য করেছেন এনসিপির সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ। বাজেট ঘোষণার পর নিজের ফেসবুক পেজে দেওয়া এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।
আতিক মুজাহিদ লিখেছেন, ‘এটি একটি অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত বাজেট। সরকার প্রায় ২ দশমিক ৫ লাখ কোটি টাকার ঘাটতির কথা বললেও বাস্তবে ঘাটতির পরিমাণ দাঁড়াবে সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি। কারণ প্রস্তাবিত বাজেটে ৬ দশমিক ৯৫ লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা অসম্ভব।’
তার ভাষ্য, ‘আমার ধারণা, রাজস্ব আদায়ে ২ লাখ কোটিরও বেশি ঘাটতি থেকে যেতে পারে। সুতরাং প্রকৃত হিসাব বিবেচনায় এই বাজেট বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ ঘাটতি বাজেট হিসেবে বিবেচিত হতে পারে।’






