Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

‘যুগপতের মিত্রদের বিভিন্ন কাজে লাগাতে পারে সরকার’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৮:০২
‘যুগপতের মিত্রদের বিভিন্ন কাজে লাগাতে পারে সরকার’

ফাইল ছবি

আওয়ামী ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তার ভাষ্য, যোগ্যতা অনুযায়ী সরকার তাদের বিভিন্ন কাজে লাগাতে পারে।

শুক্রবার রাতে গণঅধিকার পরিষদের বনানী থানা কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আবু হানিফ এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদের সময়ে বহু আন্দোলন, সংগ্রাম ও রাজনৈতিক সংকটে বিএনপির পাশে ছিল জোটসঙ্গী গণঅধিকার পরিষদসহ অন্যান্য দলসমূহ। তাদের অবদান অস্বীকার করার সুযোগ নেই। বিএনপি তখন বলেছিল ‘জাতীয় সরকার’ করবে। সেখানে জোটসঙ্গীরা মন্ত্রিসভায় থাকবে। কিন্তু জোট থেকে প্রতিমন্ত্রী করলেও কাউকে মন্ত্রী করা হয়নি।

আশা প্রকাশ করে তিনি বলেছেন, বিএনপি তাদের পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ জোটসঙ্গী আরও দুয়েকজনকে মন্ত্রী করবে। এ ছাড়াও জোটসঙ্গী দলের যোগ্য নেতাদের সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারে, যাতে করে তারাও দেশের জন্য ভালো কিছু করতে পারে।

‘জোটসঙ্গীদের শুধু প্রয়োজনের সময় ব্যবহার করে পরে উপেক্ষা করলে সেই জোট টেকসই হয় না। বিএনপি যদি দীর্ঘমেয়াদে শক্তিশালী রাজনৈতিক অবস্থান বজায় রাখতে চায়, তাহলে জোটসঙ্গীদের সম্মান, মূল্যায়ন এবং সিদ্ধান্ত গ্রহণে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে’, যোগ করেন তিনি।

গণঅধিকার পরিষদের এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জোটসঙ্গীদের অবমূল্যায়ন করা হলে ভবিষ্যতে মিত্রহীন হয়ে পড়তে পারে বিএনপি।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ। এ সময় আরও বক্তব্য রাখেন— গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রবিউল, মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ নেওয়াজ খান বাপ্পি, মহানগর উত্তরের সভাপতি আরাফাত, ছাত্র নেতা ঈসমাইল প্রমুখ।

রাজনীতিগণঅধিকার পরিষদসরকারবিএনপিআন্দোলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: