Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

এবি পার্টি

দুই দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৯
দুই দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ

ছবি: আগামীর সময়

সাত মাসের মধ্যে দুই দফায় জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তকে সরকারের ‘দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম, মধ্যপ্রাচ্যের সংঘাত, পরিবহন ও আমদানি ব্যয় বৃদ্ধির বাস্তবতা থাকলেও এর পুরো চাপ একবারে জনগণের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। ধাপে ধাপে ও ভারসাম্যপূর্ণভাবে দাম সমন্বয় করা সম্ভব ছিল।

বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি: জনস্বার্থ ও অর্থনীতির ওপর প্রভাব’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। এতে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে।

আরও পড়ুন

পাচার ঠেকাতে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে

২৩ সেপ্টেম্বর ২০২৬

মজিবুর রহমান মঞ্জু বলেন, ডিজেলের ব্যবহার কৃষি, সেচ, গণপরিবহন ও পণ্য পরিবহনে বেশি। ফলে এর দাম বাড়লে কৃষক, শ্রমিক, পরিবহন খাত ও সাধারণ ভোক্তাদের ওপর সরাসরি প্রভাব পড়বে।

তিনি বলেন,আন্তর্জাতিক বাজারের বাস্তবতা সরকারকে মোকাবিলা করতে হবে। তবে সেই চাপ একবারে জনগণের ওপর চাপিয়ে দেওয়ার প্রয়োজন নেই। মানুষের প্রয়োজন ‘প্রাইস শক’ নয়, ‘প্রাইস অ্যাডজাস্টমেন্ট’।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ডিজেলের দাম বাড়ায় সেচ পাম্প, পাওয়ার টিলার ও হারভেস্টারসহ কৃষিযন্ত্র পরিচালনার ব্যয় বাড়বে। এতে কৃষিপণ্যের উৎপাদন ও পরিবহন ব্যয়ও বাড়তে পারে। সামনে বোরো মৌসুম থাকায় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে। আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ২৬ শতাংশ এবং জাতীয় মজুরি বৃদ্ধির হার ৮ দশমিক ৫ শতাংশ ছিল। এমন পরিস্থিতিতে জ্বালানির দাম বাড়ানো মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতার ওপর আরও চাপ তৈরি করবে।
আরও পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও বাংলাদেশে কম: রিজভী

২১ সেপ্টেম্বর ২০২৬

মজিবুর রহমান মঞ্জুর ভাষ্য, জ্বালানির দাম বাড়লে বাস ও পণ্যবাহী যানবাহনের পরিচালন ব্যয় বাড়ে। এর প্রভাব পড়ে পরিবহন ব্যয়ে। পরে পাইকারি ও খুচরা বাজারেও পণ্যের দাম বাড়তে পারে। তাই শুধু প্রতি লিটারে ২০ টাকা দাম বাড়ার হিসাব করলে এর সামগ্রিক অর্থনৈতিক প্রভাব বোঝা যাবে না।

সংবাদ সম্মেলনে জ্বালানি মূল্যবৃদ্ধির অর্থনৈতিক প্রভাব তুলে ধরেন দলটির ছায়া সরকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান।

এ সময় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, মো. আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খানসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এবি পার্টিজ্বালানিমজিবুর রহমান মঞ্জু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    ফের কমেছে গ্যাস সরবরাহ, পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

    ফের কমেছে গ্যাস সরবরাহ, পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

    সেতুতে রডের বদলে বাঁশ, সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি

    সেতুতে রডের বদলে বাঁশ, সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি

    মেঘনায় ট্রলারডুবি, বিয়ের অনুষ্ঠান পরিণত বিষাদে

    মেঘনায় ট্রলারডুবি, বিয়ের অনুষ্ঠান পরিণত বিষাদে

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, বদলি উপজেলা প্রকৌশলী

    রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, বদলি উপজেলা প্রকৌশলী