সাত মাসের মধ্যে দুই দফায় জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তকে সরকারের ‘দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম, মধ্যপ্রাচ্যের সংঘাত, পরিবহন ও আমদানি ব্যয় বৃদ্ধির বাস্তবতা থাকলেও এর পুরো চাপ একবারে জনগণের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। ধাপে ধাপে ও ভারসাম্যপূর্ণভাবে দাম সমন্বয় করা সম্ভব ছিল।বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য...