Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

ভাঙনের শঙ্কায় ১১ দল

জোট ‘রক্ষায়’ সভায় বসেছে জামায়াত

আমজাদ হোসেন হৃদয়
আমজাদ হোসেন হৃদয়
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৯:১৮
জোট ‘রক্ষায়’ সভায় বসেছে জামায়াত

গ্রাফিকস: আগামীর সময়

বিরোধী রাজনীতিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য নতুন করে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। শরিক দলগুলোর মধ্যে দূরত্ব, ইসলামপন্থী রাজনীতিতে নতুন মেরুকরণের উদ্যোগের মধ্যেই জোট টিকিয়ে রাখার কৌশল নির্ধারণে বৈঠকে বসেছে লিয়াজোঁ কমিটি।

সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, এটি কেবল নিয়মিত সমন্বয় সভা নয়; বরং জোটের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে শুরু হয়েছে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক। এ সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন। সভায় জোটের ভবিষ্যৎ, শরিক দলগুলোর অবস্থান এবং সামনের রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জোটসংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রের ভাষ্য, গত কয়েক সপ্তাহে ঘটে যাওয়া ধারাবাহিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতেই এই বৈঠকের গুরুত্ব বেড়েছে। এরই মধ্যে শরিক দল খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে জোট ছেড়েছে। একই সময়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে কওমি ঘরানার দলগুলোকে নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের আলোচনা শুরু হয়েছে। সেই উদ্যোগে আগ্রহ দেখাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেও রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনা রয়েছে। পাশাপাশি আরও কয়েকটি ইসলামপন্থী দলের জোট ছাড়ার গুঞ্জনও ছড়িয়ে পড়েছে।

১১-দলীয় ঐক্যের একজন শীর্ষ পর্যায়ের নেতা নাম প্রকাশ না করার শর্তে আগামীর সময়কে বলেছেন, ‘ইতোমধ্যে খেলাফত মজলিস বের হয়ে গেছে। হেফাজতের উদ্যোগে আরও কয়েকটি দল বের হওয়ার গুঞ্জন শুরু হয়েছে। এর মধ্যে এনসিপির বিষয়টিও সামনে এসেছে। এসব বিষয় নিয়েই মূলত আলোচনা হবে। জোট না ভেঙে কীভাবে এটিকে আরও কার্যকর করা যায়, সেটিই হবে বৈঠকের প্রধান আলোচ্য। জামায়াত অন্যান্য শরিক দলের বক্তব্য শুনবে, আবার শরিক দলগুলোও তাদের বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরবে।’

তিনি জানান, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, এনসিপির বিভিন্ন কর্মসূচিতে হামলার ঘটনা, বিএনপি সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং বিরোধী দলের পরবর্তী রাজনৈতিক কর্মসূচিও বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে।

১১ দলীয় জোটজামায়াত ইসলামী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির