Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

পালিয়েও হিংসাত্মক আচরণ বদলাননি হাসিনা: রিজভী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ২০:০১
শেয়ার করুন:
পালিয়েও হিংসাত্মক আচরণ বদলাননি হাসিনা: রিজভী

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ্যাবের প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন রুহুল কবির রিজভী

গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘ক্ষমতার মোহে হাসিনা এখনো দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতা চালিয়ে যাচ্ছেন।’

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ‘বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে’ তিনি এ কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগীদের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও জননিরাপত্তা বিঘ্নিত করার তৎপরতার প্রতিবাদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেছেন, মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করে শেখ হাসিনা পালিয়ে গেছেন। পালানোর পরও তার হিংসাত্মক আচরণ বদলায়নি।

তিনি আরও বলেন, গত ১৭ বছর ক্ষমতায় থাকতে যে নীতি প্রয়োগ করেছেন, এখনো তাই করছেন। দেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করতে হাসিনা ও তার নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা প্রতিনিয়ত গোপন চাল চালছেন।

দেশের বিভিন্ন স্থানের নাশকতার চিত্র তুলে ধরে তিনি বললেন, বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘর, গাড়ি, পোশাক কারখানা ও পুলিশের স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে। বিদেশে পাচার করা অর্থ থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের দিয়ে এসব নাশকতা চালানো হচ্ছে।

সরকারের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার অত্যন্ত ধৈর্য ধরে গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ায় এই তাণ্ডব মোকাবিলা করছে। অতীতে আওয়ামী লীগ সরকারের মতো নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করছে না। এটাই তারেক রহমান ও শেখ হাসিনার মধ্যে পার্থক্য।

সমাবেশে সভাপতিত্ব করেন এ্যাবের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু। সংগঠনের সদস্যসচিব প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন প্রকৌশলী খান মনজুর মোরশেদ, মিয়া মোহাম্মদ কাইউম, গোলাম মোস্তফা, ফজলুল হক, হারুন অর রশিদ, এনায়েত হোসেন, মো. মাহবুবুল আলম, শাহাদাত হোসেন বিপ্লব, এস এম গালিব, মো. জাকির হোসেন, শামীম রাব্বি সঞ্চয়, ড. জিয়াউল ইসলাম মজুমদার, নূর আমিন লালন, শাফিউল আজম ফাহিম, তোফাজ্জল হোসেন সুজন, কামরুল হাসান খান সাইফুল, হাফিজুর রহমান তপু ও মুক্তাদির বিল্লাহ।

হাসিনারিজভী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস