Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজনীতি

জামায়াতের হাতেই আমূল পরিবর্তন সম্ভব: শফিকুর রহমান

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০২
জামায়াতের হাতেই আমূল পরিবর্তন সম্ভব: শফিকুর রহমান

ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জামায়াতের হাতেই দেশের আমূল পরিবর্তন সম্ভব। দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ইনসাফের দেশ গড়তে ১১ দলীয় প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি একথা বলেন।


আজ সোমবার ( ৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে দেওয়া ভাষণে তিনি বলেন, বিগত দিনের রাজনীতি পরিহার করে আসুন নতুন ধারার রাজনীতি শুরু করি। পাশাপাশি আমাদের তরুণদের সমাজের ককপিটে বসিয়ে দিতে চাই। ভবিষ্যতে কেউ আর তরুণদের হত্যা করার দুঃসাহস দেখাবে না।


ক্ষমতায় গেলে বহির্বিশ্বের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার কথা জানান জামায়াত আমির। তিনি বলেন, আল্লাহ পরিবর্তনের এক মহাসুযোগ আমাদের দিয়েছেন। আসুন, সেই সুযোগ কাজে লাগাই। প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে দেশবাসীকে নৈতিকভাবে ভাবার আহ্বান জানান জামায়াত আমির।


এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলছেন শফিকুর রহমান। তার এই ভাষণ সরাসরি সম্প্রচার করেছে বাংলাদেশ টেলিভিশন।


জামায়াতের আমির বলেন, একটা বৈষম্যহীন বাংলাদেশ ও একটা কালো রাজনৈতিক ধারার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়েছিল। যুগের পর যুগ ক্ষমতা কুক্ষিগত ছিল পরিবারতন্ত্রের হাতে, নির্দিষ্ট গোষ্ঠীর হাতে। সেখান থেকে মুক্তির জন্য।


তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেয়ার সুযোগ থাকবে না। এই সংস্কৃতি বদলানোর সাহস সবার থাকে না। ক্ষমতাবানদের বিরুদ্ধে দাঁড়ানোর হিম্মত সবার থাকে না। এই হিম্মত দেখিয়েছে— আবরার ফাহাদ, আবু সাঈদ, মুগ্ধ, ওসমান হাদি ও তাদের সহযোদ্ধারা। তাদের রক্তের শপথ নিয়ে নতুন প্রজন্মের লাখ লাখ সাহসী সন্তান আজ এই পরিবর্তনের জন্য প্রস্তুত। এই দেশ আমাদের সময়ের এই সাহসী সন্তানদের হাতেই তুলে দিতে হবে। কারণ বাংলাদেশের ভবিষ্যৎ এই তরুণরা রচনা করবে।


এর আগে গতকাল রোববার বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেয়া এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) ভাষণ সম্প্রচার করা হয়।

জামায়াতনির্বাচনজামায়াত আমিরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনশফিকুর রহমানবাংলাদেশ জামায়াত ইসলামী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise