রুপালি ইলিশ
রনি দে, চট্টগ্রাম

বাংলার ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে রুপালি ইলিশ। দেশের জেলে ও মৎস্যজীবী মানুষের জীবন-জীবিকার অন্যতম অবলম্বন এই মাছ যুগ যুগ ধরে বাঙালির রসনা বিলাসেও বিশেষ স্থান দখল করে আছে। সাগর থেকে প্রচুর ইলিশ ধরা পড়লে এর একটি অংশ লবণ মাখিয়ে বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করে তৈরি করা হয় নোনা ইলিশ। এতে মাছের অপচয় কমে এবং বছরের বিভিন্ন সময় ইলিশের স্বাদ উপভোগ করা সম্ভব হয়।
শহর থেকে গ্রাম সবখানেই ইলিশ পছন্দের মাছের তালিকায় শীর্ষে। সঠিকভাবে প্রক্রিয়াজাত ও স্বাস্থ্যসম্মতভাবে প্যাকেটজাত করা নোনা ইলিশের চাহিদা দেশের বাজারের পাশাপাশি বিদেশেও রয়েছে। ছবিগুলো সোমবার চট্টগ্রামের পুরনো ফিশারিঘাট এলাকা থেকে তোলা।
১

লবণ দেওয়া মাছগুলোকে স্তরে স্তরে সাজানো হচ্ছে।
২

মাছগুলো বাছাইয়ের কাজ চলছে।
৩

ছাড়ানো হচ্ছে মাছের আঁশ।
৪

ঝুড়িতে রাখা সাজানো ইলিশ।
৫

মাছে লবণ দিয়ে মাখানো হচ্ছে।
৬

লবণ মাখানো নোনা ইলিশ।
৭

বাছাই করা মাছ কাটা হচ্ছে।
৮




