সড়ক পারাপারে রোগীদের ঝুঁকি
শামীম-উস-সালেহীন

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে রাস্তা পারাপারের জন্য নেই কোনো জেব্রা ক্রসিং বা নির্দিষ্ট ব্যবস্থা। ফলে সচেতনতার অভাব ও শর্টকাটে অনেক রোগী ও সাধারণ পথচারী ব্যস্ত সড়কের রোড ডিভাইডার ব্যবহার করে পারাপার হন। ডিভাইডার পার হওয়ার জন্য বালির বস্তা দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী সিঁড়ি। ঝুঁকি নিয়ে এভাবে সড়ক পারাপারে দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ছে।
১

পায়ে প্লাস্টার নিয়ে অন্যের সহায়তায় রোড ডিভাইডারে উঠছেন একজন রোগী
২

চিকিৎসা নিতে আসা এক শিশুকে রোড ডিভাইডার পার করে দিচ্ছেন এক নারী
৩

ক্রাচে ভর করে ব্যস্ত সড়ক পার হতে রোড ডিভাইডারে উঠছেন একজন রোগী
৪

হাতে ব্যান্ডেজ নিয়ে রাস্তা পার হতে রোড ডিভাইডার ব্যবহার করছেন একজন
৫

হাতে প্লাস্টার নিয়ে রোড ডিভাইডার থেকে নামছেন একজন নারী
৬

রোগীদের পাশাপাশি সাধারণ পথচারীদেরও ঝুঁকি নিয়ে রোড ডিভাইডার ব্যবহার করে সড়ক পার হতে দেখা যায়
৭

হাতে প্লাস্টার নিয়ে রাস্তা পার হতে রোড ডিভাইডারে উঠেছেন একজন রোগী
৮

ব্যস্ত সড়ক পার হতে রোড ডিভাইডার ব্যবহার করছে এক শিশু
৯

রাস্তা পারাপারের জন্য হাতে প্লাস্টার নিয়েই রোড ডিভাইডারে উঠেছেন একজন।
১০






