এশিয়াডের প্রস্তুতি
মোশারফ হোসেন

জাপানে আইচি-নাগোয়া এশিয়ান গেমস আসন্ন। গুলশান শুটিং কমপ্লেক্সে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশের শুটাররা। বাংলাদেশ যে ইভেন্টগুলোয় আন্তর্জাতিক পদক লাভ করেছে তার মধ্যে অন্যতম শুটিং। কমনওয়েলথ, সাফ এবং ইসলামিক সলিডারিটি গেমস এই শুটিংয়ের সাফল্য ঈর্ষণীয়। এবারের এশিয়ান গেমসেও বাংলাদেশের শুটিং সাফল্যের আশায়।
১

কমনওয়েলথ গেমসে রৌপ্যজয়ী শুটার বাকি বিল্লাহ। বিশেষ পারদর্শী এই অভিজ্ঞ শুটার ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে অংশ নেবেন।
২

শুটার সাজিদা হক এশিয়ান গেমসের জন্য নিজেকে প্রস্তুত করছেন।
৩

শুটিংয়ের সময় বুলেটের খোসা বের হয়ে আসছে।
৪

১০ মিটার পিস্তলের অনুশীলন করছেন এক শুটার।
৫

এই বুলেট দিয়েই ৫০ মিটার রাইফেল শুটিং অনুশীলন করা হয়।
৬

শুটের আগে নিজের মনোযোগ ঠিক করছেন এক নারী শুটার।
৭

অনুশীলনের পিস্তলে গুলি রিলোড করছেন এক শুটার।
৮

নিজের নিশানা ঠিক করছেন দুই শুটার।
৯

১০ মিটার রাইফেল শুটিংয়ে নিশানা লাগাচ্ছেন শুটার অর্নব।
১০

শুটিং অনুশীলনে ব্যবহৃত গুলি।
১১

১০ মিটার পিস্তল শুটিংয়ে নিশানা ভেদ করছেন এক নারী শুটার।
১২




