শরতের আকাশ
রনি দে

শরতের আকাশের সৌন্দর্যই আলাদা। নীল আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা, দূরে সবুজ পাহাড় আর সামনে শান্ত জলের বিস্তার। সবকিছু মিলেমিশে প্রকৃতিকে করে তোলে অপূর্ব। মেঘের সঙ্গে পাহাড়ের এই মায়াবী মিলন আর জলের ওপর আকাশের প্রতিচ্ছবি দেখে মনে হয়, প্রকৃতি যেন নিজের সৌন্দর্য দিয়ে কিছুক্ষণ থমকে দাঁড়িয়েছে। শরৎ মানেই এমন এক নির্মলতা, যা চোখকে প্রশান্তি দেয় আর মনকে অজান্তেই ভালো করে দেয়। সম্প্রতি রাঙামাটি লেক থেকে তোলা।
১

২

৩

৪

৫

৬

৭






