Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মতামত

দৃষ্টিপাত

মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

আনিসুর বুলবুল
আনিসুর বুলবুল
agamir somoy
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০১:০৬
মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

গ্রাফিকস: আগামীর সময়

গরিবের কষ্ট নিয়ে নাটক হয়, সিনেমা হয়, হয় রাস্তায় মিছিল। ধনীর বিলাসিতার খবর ছড়ায় ম্যাগাজিনের পাতায়, সামাজিক মাধ্যমে। কিন্তু মাঝখানের সেই মানুষটির কথা? যার ব্যাংক ব্যালেন্স না খুব কম, না খুব বেশি। যে দিনশেষে হিসেব মেলাতে গেলে বুঝতে পারে, মাস শেষ হলো না, বেতনও শেষ। সেই মানুষটির সংকট যেন অদৃশ্য, তার আর্তি ধরা পড়ে না ক্যামেরায়, পড়ে না নেতার বক্তৃতায়।

এই মধ্যবিত্তের জীবনের বাস্তবতা কঠিন। ভাতের সংস্থান আছে, কিন্তু বাজার করতে গেলে কাঁপে হাত। সন্তান ভালো স্কুলে পড়ে, কিন্তু ফি দেওয়ার দিন স্বপ্নের বদলে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। চিকিৎসার খরচ বেড়ে গেলে ‘নগদ’ বলতে কিছু থাকে না বললেই চলে। বড় রোগ হলে ভাবতে হয়- ব্যাংকের জমানো টা ভাঙব, নাকি প্রতিবেশীর কাছে হাত পাতব? দুটোই যেন অপমানের।

এই মানুষগুলো চায় না কেউ তাদের জন্য দাতব্য চালু করুক। চায় না বিনামূল্যে রেশন। তারা চায় শুধু একটু সুস্থিতি। দাম যেন না বেড়ে যায় বিনা কারণে। বেতন যেন এমন হয় যে মাসের শেষে ফেলে রাখে কিছু পয়সা সিনেমা দেখার জন্য, রেস্তোরাঁয় খাওয়ার জন্য, বাচ্চাকে জুতো কিনে দেওয়ার জন্য। যেন বাঁচা মানে শুধু বাঁচা না, যেন কিছু মিষ্টি স্বাদও আছে।

মধ্যবিত্তের সবচেয়ে বড় সংকট ‘দৃশ্যমান না হওয়া’। ধনীর বিলাসিতা যেমন চোখ ধাঁধায়, গরিবের অভাব যেমন হৃদয় বিদ্ধ করে, মধ্যবিত্তের টানাপড়েনটা যেন খুব নীরব। ভিতরে ফুটছে পানি, কিন্তু মুখে হাসি। বলে, ‘আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে।’ ঠিক আছে তো সত্যি, কিন্তু আর একটু পাশ ফিরলেই যে ‘ঠিক ছিল’ আর ‘ঠিক নেই’–এর মাঝখানের পাতলা দেয়ালটা ভাঙবে, সেটা কাউকে বলে না তারা।

প্রশ্ন হলো, কবে এই দেয়ালের কথাটি কেউ শুনবে? কবে নীতি নির্ধারণীরা বুঝবেন, ‘মধ্যবিত্ত’ শব্দটা কোনো পরিসংখ্যানের নাম নয়। এরা হচ্ছে শহর আর গ্রামের সেতু, স্বপ্ন আর সীমাবদ্ধতার যুদ্ধক্ষেত্র। এরা দেশ চালায় দায়িত্ব নিয়ে, কর দেয় সময়মতো, সন্তান পড়ায় কঠিন পাঠ, ভাবে আগামীর কথা। কিন্তু যখন ফেরারি ঋণ, মূল্যস্ফীতি, অস্থির বাজারে এরা পড়ে হুমড়ি খেয়ে, তখন চেঁচামেচির ভিড়ে এদের গলা প্রায় খোঁজা যায় না।

শেষ পর্যন্ত কেবল একটি বেদনার সত্য থেকে যায়। গরিবের জন্য সহানুভূতি আছে, ধনীর জন্য সুযোগ আছে। আর মাঝের সেই পিষ্ট মানুষটি, যে রাত জেগে হিসেব কষে, গুনে রাখে শেষ টাকাটুকু। তার অদৃশ্য কান্নাটুকু পড়ে থাকে হাওয়ায় ভেসে যাওয়া এক পাতা জার্নালের মতো। চোখের পাতায় শুধু ফুটে ওঠে একটি প্রশ্ন- কবে কেউ ফিরে দেখবে মাঝখানটায়?

চিৎকারমধবিত্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০৩

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    অন্নাভাবে অন্নদাতা

    অন্নাভাবে অন্নদাতা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০০

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৫

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৬

    যেখানে সংকট সেখানেই বাবলু

    যেখানে সংকট সেখানেই বাবলু

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫

    advertiseadvertise