Agamir Somoy E-Paper
সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
লন্ডন ছেড়ে শিকড়ের টানে, মানুষের কল্যাণে
সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চিঠি

আগামীর চোখ

অপারেশন মোরগ পোলাও

agamir somoy
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ০০:১৩
শেয়ার করুন:
অপারেশন মোরগ পোলাও

বরাবর

অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)

মানি হাইস্ট দেখেছেন নিশ্চয়ই। সেখানে প্রফেসর নামে এক লোক ছিল। ব্যাংক ডাকাতির আগে মাসের পর মাস পরিকল্পনা করত। পুলিশের গতিবিধি, নিরাপত্তাব্যবস্থা, রাষ্ট্রের দুর্বলতা— সব তার নখদর্পণে। ধানমন্ডির পূরবী জুয়েলার্সের হাইস্টেও নিশ্চয়ই এমন একজন আছেন। লোকাল ভাষায় যাকে মাস্টারমাইন্ড বলা যায়। তাকে রাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থা ভাঙতে হয়নি; রাষ্ট্র নিজেই সেটা খুলে রেখেছে।

নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাওয়ানো, তারপর অচেতন করে দুই হাজার ভরি সোনা, দশ-বারো লাখ টাকা গায়েব— এ তো নিছক চুরি না, একটা পূর্ণাঙ্গ স্ক্রিপ্ট। শুধু নেটফ্লিক্সের ক্যামেরা নাই, আছে সিসিটিভি। আমাদের নিরাপত্তার সবচেয়ে বড় শত্রু মোরগ পোলাও। অথচ বিরিয়ানি-জাতীয় খাবারের বিরুদ্ধে কোনো প্রটোকল নাই!

লোকাল হাইস্টের থ্রিলার একটু কম, মানবিকতা বেশি। নিরাপত্তাকর্মীদের বেতন কত, চাল-ডালের দাম কত, মাস শেষে তাদের পকেটে কত থাকে— এসব জানলে বোঝা যায়, মোরগ পোলাও এখানে শুধু খাবার না, শ্রেণিসংগ্রামের এক কৌশল। গার্ডদের পেট ভরিয়ে তাদের বিবেকের ওপর ঘুমের ওষুধ ঢেলে দেওয়া হয়েছে। যে মানুষ সারা রাত সোনা পাহারা দেয়, তার নিজের ঘরে হয়তো ডিম কেনারও হিসাবও থাকে না।

ধানমন্ডির পূরবী জুয়েলার্সের হাইস্টেও নিশ্চয়ই এমন একজন আছেন। লোকাল ভাষায় যাকে মাস্টারমাইন্ড বলা যায়

মাস্টারমাইন্ড সম্ভবত জানেন, এখানে নিরাপত্তার সবচেয়ে দুর্বল জায়গা তালা না, মানুষের অভাব। মানি হাইস্টে প্রফেসর রাষ্ট্রের বিরুদ্ধে বুদ্ধির লড়াই করেন; আমাদের এখানে মাস্টারমাইন্ড রাষ্ট্রের অবহেলাকে নিজের অপরাধের পুঁজি বানিয়েছেন। পার্থক্য শুধু, সেখানে বিপ্লবের গান বাজে, এখানে মোরগ পোলাওয়ের শূন্য হাঁড়ি।

এখন সিআইডি সিসিটিভি ফুটেজ দেখছে, আলামত সংগ্রহ করছে, অভিযান চালাচ্ছে। নিশ্চয়ই মাস্টারমাইন্ড ধরা পড়বেন।

আমার ধারণা, মানি হাইস্টের প্রফেসর হলে এই অপারেশনের নাম দিতেন ‘অপারেশন মোরগ পোলাও’। তবে আমাদের লোকাল প্রফেসর মাস্টারমাইন্ডের রাজনৈতিক বক্তব্য আরও গভীর। তিনি দেখিয়ে দিয়েছেন, রাষ্ট্রের সবচেয়ে দামি সম্পদের পাহারায় থাকে সবচেয়ে সস্তা শ্রম। আর সেই শ্রমকে ঘুম পাড়িয়ে দিলে রাষ্ট্র নিজেই ঘুমিয়ে পড়ে।

দুই হাজার ভরি সোনা হয়তো উদ্ধার করবেন। কিন্তু রাষ্ট্রের নিরাপত্তার যে দুই হাজার ভরি আত্মবিশ্বাস চুরি গেছে, সেটা উদ্ধার করবেন কী দিয়ে? সকলের শূন্য থালায় মোরগ পোলাওয়ের ব্যবস্থা হোক।

ইতি

একজন করদাতা

আগামীর চোখসিআইডিঅপরাধ তদন্ত বিভাগঅপারেশনমোরগ পোলাও
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    থানার আইডি থেকে আ. লীগের আগুন দেওয়ার ভিডিও, ওসি বললেন ‘ভুলে আপলোড’

    থানার আইডি থেকে আ. লীগের আগুন দেওয়ার ভিডিও, ওসি বললেন ‘ভুলে আপলোড’

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    শিল্পকলা একাডেমির মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী

    শিল্পকলা একাডেমির মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী

    ১৪ বছর আগে ধর্ষণের শিকার বড় বোন, এবার ছোট বোন

    ১৪ বছর আগে ধর্ষণের শিকার বড় বোন, এবার ছোট বোন

    শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে অন্য দেশে পৌঁছে দেওয়া হয়েছে

    শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে অন্য দেশে পৌঁছে দেওয়া হয়েছে

    টাকা চাওয়ার অডিও ফাঁস, ধামরাই ছাত্রদল সভাপতি-সম্পাদককে শোকজ

    টাকা চাওয়ার অডিও ফাঁস, ধামরাই ছাত্রদল সভাপতি-সম্পাদককে শোকজ

    ঢাকায় নাশকতার নাটাই ঘোরাচ্ছেন সাবেক ৩৪ কাউন্সিলর

    ঢাকায় নাশকতার নাটাই ঘোরাচ্ছেন সাবেক ৩৪ কাউন্সিলর

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে প্রাণ গেল যুবলীগ কর্মীর

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে প্রাণ গেল যুবলীগ কর্মীর

    স্বর্ণ জয়ে স্বপ্নপূরণ

    স্বর্ণ জয়ে স্বপ্নপূরণ

    ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, ১০ দিন ধরে বন্ধ নাগরিক সেবা

    ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, ১০ দিন ধরে বন্ধ নাগরিক সেবা

    যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন

    যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন

    পরীক্ষা এলেই পকেট ভারী হয় মাদ্রাসা অধ্যক্ষের!

    পরীক্ষা এলেই পকেট ভারী হয় মাদ্রাসা অধ্যক্ষের!