Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

হারাম খেয়ে হালাল সনদ

agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৫:০৩
হারাম খেয়ে হালাল সনদ

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর,

মহাপরিচালক, বিএসটিআই, ঢাকা

মহাত্মন, আমরা জানি, পৃথিবীতে কোনো কিছুই নিঃশুল্ক নয়। বাতাস নিতে গেলে ফুসফুসের আয়ু ফুরোয়, আর পৃথিবীতে বাঁচতে গেলে তো মূল্য দিতেই হয়। আপনারা সেই পরম সত্যটি ব্যবসায়ীদের বুঝিয়ে দিয়েছেন।

এ দেশের মানুষের অন্তরে হালাল-হারামের চেতনা বড্ড গভীর। বিশ্বাসের সেই পবিত্র আবেগকে আপনারা ব্যবসায়িক পুঁজিতে রূপান্তর করেছেন। মানুষের ধর্মীয় বিশ্বাস নিয়ে যে এমন সুনিপুণ প্রতারণা করা যায়, তা আপনাদের না দেখলে জানা হতো না। হালাল শব্দের ভেতরের যে আধ্যাত্মিক শুভ্রতা, তাকে আপনারা জাগতিক অর্থের ওজনে বেঁধে ফেলেছেন। ১৬-১৮ লাখ টাকার বিনিময়ে কিংবা একটা বিলাসবহুল গাড়ির বিনিময়ে যে সনদ মেলে, তা তো আর কেবল কাগজ নয়; তা এক স্বর্গীয় পাসপোর্ট। ঘুষের হারাম টাকায় ভেজানো সেই হালাল কাগজের বরকত সত্যিই অনন্য।

অবশ্য আমাদের মতো সাধারণ ভোক্তারা যখন বাজারে যাই, তখন ওজনে কম পাওয়াটা আমাদের কাছে নিয়তি বলে মনে হয়। আপনারা ওজনের কাঁটায় যে সূক্ষ্ম কারসাজির স্বাধীনতা ব্যবসায়ীদের দিয়েছেন, তা এক গভীর দার্শনিক শিক্ষা। কম ওজনে বেঁচে থাকাটাই যে আসল বৈরাগ্য, তা বিএসটিআই-এর সিল মারা দাঁড়িপাল্লা না দেখলে বুঝতাম না।

ভেজাল? সে তো এখন আমাদের রক্তের অংশ। খাবারে ফরমালিন, দুধে ডিটারজেন্ট আর মসলায় ইটের গুঁড়া— এ তো আসলে একধরনের অমৃত। আপনারা আমাদের শরীরকে এমন এক লোহার খাঁচায় রূপান্তর করছেন, যা কোনো বিষেই আর মরে না। আপনারা চান, এই দেশের মানুষ ভেজাল খেয়ে খেয়ে অমরত্ব লাভ করুক।

হে শুদ্ধতার কারিগরগণ, ব্যবসায়ীরা কাঁদছে। তারা বলছে, আপনাদের সনদের দাম নাকি বড্ড চড়া। আর সেই সনদের মান নাকি সুদূর সৌদি আরবেও পৌঁছায় না। আপনাদের সিল মারা কাগজের ওপর যখন আরবের মরুর বাতাস আস্থা পায় না, তখন ব্যবসায়ীরা বাধ্য হয়ে ভারত, থাইল্যান্ড কিংবা সিঙ্গাপুরে ছুটছে শুদ্ধতার খোঁজে। তারা বোঝে না, আপনারা তো কেবল পণ্যের মান পরীক্ষা করেন না; আপনারা ব্যবসায়ীদের পকেটও নিখুঁতভাবে পরিষ্কার করেন। পকেট ফাঁকা থাকাই তো দুনিয়ার সবচেয়ে বড় পবিত্রতা।

আপনাদের এই ‘টাকা দিলে হালাল’ নীতি চিরজীবী হোক। দেশের মানুষ ওজনে কম পাক, ভেজাল খেয়ে ধন্য হোক আর আপনারা গাড়িতে চড়ুন। পরকালের হিসাব তো পরেই হবে, ইহকালের হালাল-হারামের হিসাবটা আপনারা এভাবেই চাকা আর নোটে চুকিয়ে দিন।

ইতি

এক ভেজাল-সহনশীল সাধারণ ভোক্তা

মহাপরিচালকবিএসটিআইপুঁজিপাসপোর্টভোক্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৭

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    জেন-জির পর কেন মাঠে ভারতে জেন-আলফা

    জেন-জির পর কেন মাঠে ভারতে জেন-আলফা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৪

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৬

    advertiseadvertise