Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

আপত্তির সুর কেন একই স্কেলে বাজে

agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:২১
আপত্তির সুর কেন একই স্কেলে বাজে

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

মাননীয় মন্ত্রিপরিষদ সচিব

বাংলাদেশ সচিবালয়, ঢাকা

জনাব, ২১ জুন, বিশ্ব সংগীত দিবস। একদিকে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শিল্পকলা একাডেমিতে বিশাল উৎসব চলছে, অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের ফাইলটি আপনার মন্ত্রিপরিষদ বিভাগে অত্যন্ত পরম যত্নে আটকে রয়েছে। একজন সচেতন ও অতি-উদ্বিগ্ন অভিভাবক হিসেবে সরকারের এই মহৎ ও যুগান্তকারী সিদ্ধান্তের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাতেই হয়।

আমরা আসলেই ধন্য! ২০১০ থেকে শুরু করে ২০২৫ সালের শিক্ষক নিয়োগ বিধিমালা পর্যন্ত যতজন শিক্ষাবিদ ও গবেষক শিশুদের ‘মানসিক বিকাশ’ এবং ‘মানবিক গুণাবলি’র দোহাই দিয়ে প্রাথমিকে সংগীত ঢোকানোর কুচক্র করেছিলেন, আপনারা এক অসম্মতিতেই তাদের মুখে চুনকালি মেখে দিয়েছেন। ঠিকই করেছেন আপনারা, জীবনটা তো আর কোনো মেলোডিয়াস গান নয়, জীবন হলো খটখটে গদ্য— তা আপনার বিভাগ নিখুঁতভাবে অনুধাবন করতে পেরেছে।

কেউ যেন আপনাদের এই মহৎ ‘অসম্মতি’র দেয়াল ভাঙতে না পারে

গত বছর অন্তর্বর্তী সরকারের আমলে যখন কিছু নির্দিষ্ট ধর্মভিত্তিক সংগঠন প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগের বিরুদ্ধে তর্জনী উঁচিয়েছিল, তখন তাদের আপত্তির মুখে সরকারের পিছু হটাকে আমরা ‘চাপের মুখে নতি স্বীকার’ বলে সান্ত্বনা দিয়েছিলাম। ভেবেছিলাম, রাজপথের ভাবাদর্শ আর সচিবালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত প্রশাসন যন্ত্রের চেয়ার দুটি সম্পূর্ণ আলাদা। কিন্তু এখন দোষ দেব কার! ধর্মভিত্তিক কোনো দল তো সরকারে নেই।

আমরা অভিভাবকরা আসলে বড্ড বোকা। আমরা ভেবেছিলাম শিশুরা স্কুলে গিয়ে একটু সা-রে-গা-মা শিখলে তাদের মনটা উদার হবে, মানবিক গুণাবলি বিকশিত হবে। কিন্তু আপনার বিভাগ আমাদের ভুল ভেঙে দিয়েছে। শিশুরা স্কুলে যাবে, মুখস্থ করবে, পরীক্ষায় পাস করবে— ব্যস! এর মাঝে গান গেয়ে মনকে ‘উদার’ করার অবান্তর চেষ্টার কোনো মানেই হয় না। তা ছাড়া, ৫ হাজার ১৬৬ জন সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষকের পেছনে সরকারের যে বিপুল পরিমাণ বাজেট সাশ্রয় হচ্ছে, তা দিয়ে অন্য কোনো দৃশ্যমান কংক্রিটের স্থাপনা তৈরি করা যাবে, যা শিশুদের গান শেখার চেয়ে অনেক বেশি টেকসই!

অতএব মাননীয় সচিব, কেউ যেন আপনাদের এই মহৎ ‘অসম্মতি’র দেয়াল ভাঙতে না পারে। ক্ষমতা কার হাতে আছে সেটা কোনো বিষয়ই নয়, আপত্তির সুর যেন সবসময় একই স্কেলে বাজে— সেটি নিশ্চিত করার জন্য আপনাদের এই লাল ফিতার জাতীয় সংগীত আজীবন জারি থাকুক।

বিনীত

এক কানকাটা অভিভাবক

 

আপত্তিমন্ত্রিপরিষদসচিবালয়সংস্কৃতি মন্ত্রণালয়আগামীর চোখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার