Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

মহোদয়দের ‘বাণিজ্যিক ভিশন’!

agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪
মহোদয়দের ‘বাণিজ্যিক ভিশন’!

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

জেলা প্রশাসক, খুলনা

আমি এক আতঙ্কিত অভিভাবক। আমার সন্তান কয়রা উপজেলার ১১০ নম্বর চৌকুনী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ছে। সম্প্রতি স্কুলের পুরনো ভবনের টিন ও বেঞ্চ বিক্রি করে েদওয়ার ঘটনা সম্পর্কে জানতে পারলাম। ঘটনাটি বোধহয় আপনার গোচরেও এসেছে।

বিদ্যালয়ে একটি আধুনিক সাইক্লোন শেল্টার নির্মিত হওয়ার পর শিক্ষার্থীরা সেখানে স্থানান্তরিত হলে, পুরনো ভবনটি পরিত্যক্ত হয়। ব্যস! অমনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি মহোদয়দের মাথায় ‘বাণিজ্যিক ভিশন’ ভর করল। সম্ভবত ঢেউটিন ও বেঞ্চগুলো পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখতেও তাদের খারাপ লাগছিল। সবকিছু তো আর অর্থ দিয়ে বিচারও হয় না! তাই পরিচালনা কমিটির অন্য সদস্যদের না জানিয়ে, কোনো সভা বা রেজল্যুশন ছাড়াই গোপনে স্কুলের টিন ও বেঞ্চ বিক্রি করে দিলেন!

কাল হয়তো ভবনের ইটগুলো খুলে নিয়ে বলবেন, ইটগুলো ক্ষয়ে গেছে, তাই বিক্রি করে দিয়েছি

বেচাবিক্রি মিটে যাওয়ার পর স্থানীয় মানুষ ও বিদ্যালয়ের জমিদাতা সদস্যরা মাঠে নামলেন। এরপর ওই ‘ভদ্রলোকরা’ বিক্রি হয়ে যাওয়া টিন ফিরিয়ে এনে ভবনের চালে লাগিয়ে দিলেন। তারপর এমন ভাব করলেন— যেন কিছুই হয়নি! মানে টিনগুলো শুধু একটু বেড়াতে গিয়েছিল আর কি! তবে নিখোঁজ বেঞ্চগুলোর হদিস মেলেনি। প্রধান শিক্ষক মহাশয় বলছেন, ‘বেঞ্চগুলো পড়ে থেকে নষ্ট হয়ে গেছে।’ মনে প্রশ্ন জাগে— নষ্ট হলেই কি বিক্রি করে দিতে হবে? এটা আপনার ঘরের ফার্নিচার নাকি!

আজ বিজ্ঞ কর্তৃপক্ষ পরিত্যক্ত ভবনের টিন আর বেঞ্চ বিক্রি করে পকেটস্থ করছেন, কাল হয়তো ভবনের ইটগুলো খুলে নিয়ে বলবেন, ইটগুলো ক্ষয়ে গেছে, তাই বিক্রি করে দিয়েছি। আমার ভয়ের জায়গাটি হলো তাদের এই ক্ষুধা। এটা ভেবে আতঙ্কিত হই যে, একদিন সকালে উঠে হয়তো শুনতে পাব— স্কুলটাই বিক্রি হয়ে গেছে! আমরা অভিভাবকরা সন্তানদের স্কুলে নিয়ে গিয়ে দেখব, বিদ্যালয় প্রাঙ্গণে মাইকে বাজছে সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ সিনেমার বিখ্যাত সংলাপ— ‘আজ থেকে পাঠশালা বন্ধ!’ রাজার দুরভিসন্ধিতে নয়, আমাদের সীমাহীন লোভে।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছানোর আগে আপনার কাছে আমার আবেদন— শিশুদের বিদ্যাচর্চার এই আশ্রয়টুকু রক্ষা করতে অবিলম্বে হস্তক্ষেপ করুন। কোনো অসাধু মহলের গ্রাসে বিদ্যালয়ের অস্তিত্ব বিলীন হওয়ার আগেই এই অনিয়মের বিরুদ্ধে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দিন। তারপর অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করুন।

ইতি

এক অভিভাবক

বাণিজ্যিক ভিশনজেলা প্রশাসকখুলনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    বন্ধু থাকবে, প্রভু নয় : বাংলাদেশের নতুন কূটনৈতিক আত্মবিশ্বাস

    বন্ধু থাকবে, প্রভু নয় : বাংলাদেশের নতুন কূটনৈতিক আত্মবিশ্বাস