Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

পশুর জীবন প্রহরীর হাতে

agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩০
শেয়ার করুন:
পশুর জীবন প্রহরীর হাতে

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সৈয়দপুর

জনাব

আপনাদের হাসপাতালের নাম প্রাণিসম্পদ হাসপাতাল। নামটা বেশআশাব্যঞ্জক। প্রাণ আছে, সম্পদ আছে, হাসপাতাল আছে— শুধু চিকিৎসক নেই। অর্থাৎ, রাষ্ট্রের খাতায় আমার গরুর চিকিৎসার ব্যবস্থা আছে, বাস্তবে গরুর মৃত্যুর ব্যবস্থাটাই বেশি কার্যকর।

সেদিন অসুস্থ গরু নিয়ে হাসপাতালে গেলাম। ডাক্তার নেই। ভেটেরিনারি সার্জন নেই। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নেই। আছেন নৈশপ্রহরী শেখ মামুন। তিনি গেট পাহারা দেওয়ার পাশাপাশি গরুর পেট, জ্বর, শ্বাসপ্রশ্বাস— সবই পাহারা দেন। শুনলাম, দীর্ঘদিন ডাক্তারের সঙ্গে কাজ করতে করতে চিকিৎসা শিখেছেন। বাংলাদেশের সরকারি চাকরিতে পদোন্নতির এমন রাস্তা আগে জানা ছিল না। এখানে নৈশপ্রহরী থেকে পশুচিকিৎসক হতে কোনো পরীক্ষা লাগে না, লাগে শুধু চিকিৎসকের দীর্ঘ অনুপস্থিতি।

মামুন সাহেব ১০০-৩০০ টাকা নেন। তার যুক্তি, ‘আমি তো ডাক্তার নই, এগুলো আমার কাজও না।’ এই স্বীকারোক্তির জন্য তাকে অভিনন্দন। বাংলাদেশের বহু প্রতিষ্ঠানে মানুষ নিজের কাজ না করেও কাজের কৃতিত্ব নেয়; তিনি কাজ করেও নিজের কাজ বলে দাবি করছেন না। শুধু সামান্য ১০০-৩০০ টাকা নিচ্ছেন। সরকারি চিকিৎসার বেসরকারি আবেগমূল্য, সম্ভবত।

বাংলাদেশের সরকারি চাকরিতে পদোন্নতির এমন রাস্তা আগে জানা ছিল না

আপনারা মাঝেমধ্যে সভা-সমিতি ও দাপ্তরিক কাজে ব্যস্ত থাকেন। ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল করিম আবার শহরের ফার্মেসিতে রোগী দেখেন। সরকারি হাসপাতালের ডাক্তার বেসরকারি ফার্মেসিতে, সরকারি হাসপাতালের চিকিৎসা নৈশপ্রহরীর হাতে— এ যেন রাষ্ট্রীয় দায়িত্বের এক সুন্দর পারিবারিক বণ্টন। গরুর মালিক শুধু বিলটা দেন, বাকিরা দায়িত্ব ভাগ করে নেন।

ডাক্তার সাহেবের বিরুদ্ধে অভিযোগ, পশু দেখতে ৩০০-৪০০, খামার পরিদর্শনে ৬০০-১৫০০ টাকা লাগে। অবশ্য অভিযোগ সত্য না মিথ্যা, তা তদন্তের বিষয়। কিন্তু হাসপাতালের দরজায় ডাক্তার না পেয়ে নৈশপ্রহরীকে টাকা দিতে হচ্ছে— এটা তো চোখের সামনেই দেখা যায়।

আমার গরু এখন সুস্থ হওয়ার চেয়ে মরার জন্য বেশি প্রস্তুত। কারণ সে বুঝেছে, এই হাসপাতালে চিকিৎসা পেতে হলে প্রথমে ডাক্তারকে খুঁজতে হবে, তারপর ডাক্তার না পেলে প্রহরীকে আর শেষে নিজের ভাগ্যকে। আপনাদের হাসপাতালের সেবা সত্যিই অনন্য। এখানে পশু চিকিৎসা পায় কি না, সেটা অনিশ্চিত; কিন্তু রাষ্ট্রের অনুপস্থিতি নিয়মিত পাওয়া যায়।

 

ইতি

একজন গরুর মালিক

 

পশুর জীবনপ্রহরীপ্রাণিসম্পদআশাব্যঞ্জকঅভিযোগহাসপাতালআগামীর চোখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন