Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

কাগজের স্কুল!

agamir somoy
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩
কাগজের স্কুল!

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

সিনিয়র সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়

সালাম নেবেন। আমি একজন অভিভাবক। আমার সন্তান বিশেষ চাহিদাসম্পন্ন। ভাবছিলাম, তাকে একটি ভালো বিদ্যালয়ে ভর্তি করাব। রংপুরের কাউনিয়ার শহীদবাগ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। শুনেছিলাম, ১৩০ জন শিক্ষার্থী বিদ্যালয়টিতে পড়ছে, কাগজপত্রেও তাই আছে। কাগজপত্রে জমজমাট ভাব দেখে সশরীরে হাজির হলাম দেখতে। দেখলাম— রাস্তার পাশে একটি জীর্ণ টিনের ঘরে ঝুলছে বিদ্যালয়ের সাইনবোর্ড। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রয়োজনীয় শ্রেণিকক্ষ, কিংবা প্রশিক্ষণসামগ্রীর ব্যবস্থা চোখে পড়ল না। তখন আমার মনে প্রশ্ন এলো— বিদ্যালয়ে পড়তে কি শিশুকে আসতে হবে, নাকি শুধু নাম-ঠিকানা দিলেই চলবে?

কারণ, ১৩০ জন শিক্ষার্থী যদি নথিপত্রে পড়াশোনা করতে পারে, তাহলে আমার সন্তানকে সশরীরে স্কুলে পাঠিয়ে ঝুঁকি নেওয়ার কী দরকার? কাগজে ভর্তি করে দিলেই তো হলো। সে বাড়িতে থাকবে, আর কাগজে স্কুল করবে। শিক্ষার আধুনিক ব্যবস্থার এটিও একটি মডেল হতে পারে।

পত্রিকায় পড়লাম স্থানীয় কয়েকজন বললেন, প্রশাসনিক পরিদর্শনের আগে আশপাশের এলাকা থেকে সাধারণ শিশু এনে শ্রেণিকক্ষে বসিয়ে দেওয়া হয়েছিল একবার! অভিযোগটি সত্য হলে এটিকে আমি নিছক অনিয়ম বলতে চাই না; এটিকে ‘পরিদর্শনবান্ধব’ স্কুলের মডেল বলতে চাই। বাকি স্কুলগুলোও যদি এই মডেল অনুসরণ করে, তাহলে তো ল্যাঠা চুকে যাবে।

সন্তানকে এমন বিদ্যালয়ে দিতে চাই না, যেখানে বাস্তবের উপস্থিতির চেয়ে কাগজের উপস্থিতি জরুরি

তা ছাড়া বিভিন্ন পদে নিয়োগের নামে চাকরিপ্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে। যদি এসব অভিযোগ সত্য না হয়, তাহলে ভালো। আর যদি সত্য হয়, তাহলে এই স্কুল থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিদ্যালয়ের নাম না বদলে বিশেষ চাকরির বাজার নামকরণ করুন। অযথা শিশুদের নাম জড়িয়ে লুকোচুরির কী দরকার; মানুষ এগুলো ভালো করেই বোঝে। চাকরির বাজারও খারাপ, তাই িবশেষ সমালোচনা হবে বলে মনে হয় না।

আরেকটা মজার ব্যাপার আপনাকে জানাই। স্কুলটির প্রতিষ্ঠাতা সভাপতি হলেন আব্দুল হাই। আর প্রধান শিক্ষক হিসেবে আছেন তার স্ত্রী শেফালি খাতুন! পারিবারিক ব্যাপারস্যাপার আরকি। সার্বিক অভিযোগের তীরও এই দম্পতির দিকেই।

যাই হোক, মূল কথায় আসি। আমার সন্তানকে এমন বিদ্যালয়ে দিতে চাই না, যেখানে বাস্তবের উপস্থিতির চেয়ে কাগজের উপস্থিতি জরুরি। আমার সন্তানকে জীবনে টিকে থাকার শিক্ষা দিতে চাই। কাগজের উপস্থিতি নয়। আমার মতো শত অভিভাবকও তা-ই চান। ব্যবস্থা নেবেন, এই আশায় থাকলাম।

 

ইতি

একজন অভিভাবক

 

কাগজসিনিয়র সচিববুদ্ধিপ্রতিবন্ধীঅটিস্টিকআগামীর চোখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    advertiseadvertise