বরাবর
সিনিয়র সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়
সালাম নেবেন। আমি একজন অভিভাবক। আমার সন্তান বিশেষ চাহিদাসম্পন্ন। ভাবছিলাম, তাকে একটি ভালো বিদ্যালয়ে ভর্তি করাব। রংপুরের কাউনিয়ার শহীদবাগ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। শুনেছিলাম, ১৩০ জন শিক্ষার্থী বিদ্যালয়টিতে পড়ছে, কাগজপত্রেও তাই আছে। কাগজপত্রে জমজমাট ভাব দেখে সশরীরে হাজির হলাম দেখতে। দেখলাম— রাস্তার পাশে একটি জীর্ণ টিনের ঘরে ঝুলছে বিদ্যালয়ের সাইনবোর্ড। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রয়োজনীয় শ্রেণিকক্ষ, কিংবা...