Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

সরষের ভেতরেই ভূতের বাস!

agamir somoy
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮
সরষের ভেতরেই ভূতের বাস!

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

সিনিয়র সচিব

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

সালাম গ্রহণ করবেন। ভাড়া বাসায় থাকি, জায়গাজমি নেই, তাই কোনোরকম দুশ্চিন্তা ছাড়াই আপনাকে এই চিঠি লিখছি। সম্প্রতি পত্রিকায় দেখলাম, গত ৫০ বছরে আমাদের চট্টগ্রাম শহরের ছোট-বড় ২০০টি পাহাড় মানচিত্র থেকে চিরতরে ভ্যানিশ হয়ে গেছে। এর পেছনে আপনার মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরের কমবেশি দায় রয়েছে। রক্ষকদের এই হাল দেখে আমার কী বলার থাকে! কার কাছেই বা বলব! ‘যে সরষে দিয়ে ভূত তাড়ানোর কথা, সেই সরষের ভেতরেই ভূতের বাস।’

জরিপ ও রেকর্ড অধিদপ্তরের ‘কীর্তি’ আরেকটু না বললেই নয়। স্বাধীনতার পর বিএস জরিপে বহু পাহাড়কে কাগজ-কলমে পুকুর, শণখোলা, নাল জমি কিংবা বাড়ির ভিটা বানিয়ে দেওয়া হলো! পাহাড়কে ‘পাহাড়’ হিসেবে কাগজে দেখালে কেটে সাবাড় করা যায় না। তাই বোধ হয় বিএস জরিপে শত শত একর পাহাড়ি জমিকে কাগজ-কলমে পুকুর কিংবা বাড়ির ভিটা বানিয়ে দেওয়া হলো! আর এতটা বছর এই ‘ভুল’কে ভুল হিসেবেই রেখে দেওয়া হলো! ফলে পাহাড়খেকোরা আরামসে পাহাড় খেয়ে গেল।

যেন পাহাড় কাটার ওপর একধরনের ‘পাহাড় কাটা কর’ আদায় করছে!

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সম্পর্কে না বললে ঠিক জমছে না। কোনো জমি কাগজ-কলমে ‘টিলা’ জেনেও সেখানে ৯ তলা বা ১৪ তলা ভবনের নকশা অনুমোদন দেওয়া যে কতটা উদার ও দানশীল মানসিকতার পরিচয়, তা সিডিএ না থাকলে আমরা জানতেই পারতাম না! আলোকানন এলাকার ‘সেন্ট্রাল হোমস’ কিংবা পাহাড়তলী ও নাছিরাবাদের টিলাভূমিতে বহুতল ভবনের অনুমোদন দিয়ে তারা প্রমাণ করেছে— নিয়মকানুন শুধুই সাধারণ মানুষের জন্য; পাহাড়খেকো বা ভবন নির্মাণকারীদের জন্য নয়! সিডিএ আবার নিজেই ১৬টি পাহাড় কেটে বায়েজিদ লিংক রোড বানিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছে, পাহাড় কাটার প্রতিযোগিতায় তারা কারও চেয়ে পিছিয়ে নেই!

আর আপনার পরিবেশ অধিদপ্তর? পাহাড় কাটা শেষ হওয়ার পর সেখানে গিয়ে সামান্য কয়েক লাখ টাকার জরিমানা এবং দু-একটা মামলা ঠুকে দিয়েই দায়িত্ব সারে। যেন পাহাড় কাটার ওপর একধরনের ‘পাহাড় কাটা কর’ আদায় করছে! জরিমানা দাও, পাহাড় কাটো, অবৈধ বসতি তোল!

যেভাবে চলছে, তাতে আগামীতে অবশিষ্ট পাহাড় থাকবে কি না, সন্দেহ রয়েছে। পাহাড় তো দূর, বিএস দাগই খুঁজে পাওয়া যাবে না! ফলে যা করার এখনই করুন।

ইতি

চট্টগ্রাম শহরের এক অধিবাসী

সিনিয়র সচিবপরিবেশ মন্ত্রণালয়বন ও জলবায়ু মন্ত্রণালয়সিডিএ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের