Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

ওষুধের উল্টোরথ

agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২২
ওষুধের উল্টোরথ

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

স্বাস্থ্য সচিব

আমি একজন রোগীর সাধারণ স্বজন। হাসপাতালের করিডরে বসে আজকাল স্বাস্থ্যব্যবস্থার অনেক নতুন বিষয় শিখছি। পত্রিকায় প্রকাশিত ‘রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে’ শিরোনামে খবরটি পড়ে মনে হলো, চিকিৎসাবিজ্ঞানের পাশাপাশি আমাদের হাসপাতালগুলোতে বোধ হয় ‘ওষুধ পুনর্ব্যবস্থাপনা বিজ্ঞান’-এরও ব্যাপক উন্নতি হয়েছে!

আমার আত্মীয়ের অপারেশনের জন্য ফার্মেসি থেকে টাকা দিয়ে ওষুধ কিনলাম। ভাবলাম, ওষুধগুলো রোগীর জীবন বাঁচাতে কাজে লাগবে। কিন্তু খবর পড়ে জানলাম, অপারেশন থিয়েটারে রোগীর জন্য কেনা ওষুধ নাকি আবার ঘুরেফিরে ফার্মেসিতে ফিরে যেতে পারে। বাহ! কী চমৎকার ব্যবস্থা!

আমাদের মতো সাধারণ মানুষ অবশ্য এত বুদ্ধিমান নয়। আমরা ভাবি, রোগীর নামে কেনা ওষুধ রোগীর চিকিৎসাতেই ব্যবহার হবে। ব্যবহার না হলে অন্তত রোগীর স্বজনকে ফেরত দেওয়া হবে। কিন্তু সেই ওষুধ আবার ফার্মেসিতে যদি ফিরে যায়, তাহলে প্রশ্ন জাগে— একই ওষুধ কি দ্বিতীয়বার বিক্রি হয়? তৃতীয়বার? নাকি তারও কোনো ‘পুনর্জন্ম’ ব্যবস্থা আছে?

এ যেন ওষুধেরও বাড়ি ফেরার নাড়ির টান। রোগীর শরীরের দিকে না গিয়ে মাঝপথে হয়তো ওর মনে হয়েছে— না, এই শরীরটা আমার জন্য নয়; আমি বরং আবার ফার্মেসিতেই ফিরে যাই!

অব্যবহৃত ওষুধ আবার ফার্মেসিতে ফিরল। তারপর সেটি যদি আবার বিক্রি হয়, তাহলে একই পণ্য থেকে একাধিকবার আয়

রোগীর টাকা কোথায় যাচ্ছে, তার যাত্রাপথটি রহস্যে ঢাকা! একটি ওষুধ একবার বিক্রি হলো। রোগীর কাছ থেকে টাকা নেওয়া হলো। ওষুধ অপারেশন থিয়েটারে গেল। অব্যবহৃত ওষুধ আবার ফার্মেসিতে ফিরল। তারপর সেটি যদি আবার বিক্রি হয়, তাহলে একই পণ্য থেকে একাধিকবার আয়! ব্যবসায় শিক্ষার বইয়ে এমন মডেল থাকলে উদ্যোক্তারা হয়তো হাসপাতাল ব্যবস্থাপনা শিখতে হাসপাতালেই ভর্তি হতেন।

আমরা রোগীর স্বজন। চিকিৎসকের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে চাই না, হাসপাতালের সব কর্মকর্তা-কর্মচারীকেও সন্দেহ করতে চাই না। কিন্তু স্বাস্থ্যসেবা যদি এমন হয় যে রোগীর কষ্ট, অসহায়ত্ব ও জরুরি মুহূর্তকে কেউ ব্যবসার সুযোগ হিসেবে নেয়, তাহলে সেটি শুধু অনিয়ম নয়; মানবিকতার পরাজয়।

আপনার কাছে বিনীত অনুরোধ, ঘটনাগুলো তদন্ত করুন। কোন ওষুধ কত টাকায় কেনা হলো, অপারেশন থিয়েটারে কটি গেল, কতটুকু ব্যবহৃত হলো আর কতটা ফেরত গেল এবং ফেরত যাওয়া ওষুধের পরবর্তী গন্তব্য কোথায়— সবকিছুর হিসাব জনসমক্ষে আনা হোক।

আমরা চাই না, রোগীর ওষুধ হাসপাতালের ভেতর ‘ভ্রমণ’ করুক। এমন ভ্রমণে ভ্রমণে ক্লান্ত হয়ে একসময় মেয়াদ ফুরিয়ে ওরও প্রাণবায়ু বেরিয়ে যেতে পারে। শেষে যদি হাসপাতালের মর্গে ঠাঁই হয়, তাহলে এই ‘পুনর্জন্ম’ খেলা বন্ধ হয়ে যাবে!

ইতি

একজন রোগীর উদ্বিগ্ন স্বজন

স্বাস্থ্য সচিবরোগীস্বাস্থ্যব্যবস্থাহাসপাতালফার্মেসিসম্পাদকীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ