ন্যাশনাল ইনস্টিটিউট অব
নিউরোসায়েন্সেস ও হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মো.
কামরুজ্জামান চৌধুরী।
বুধবার (২৪ জুন) রাজধানীর
আগারগাঁওয়ের এই হাসপাতাল পরিদর্শন করেন তিনি।
এ সময় স্বাস্থ্য সচিবকে স্বাগত
জানান হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান।
পরিদর্শনকালে স্বাস্থ্য সচিব
হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে
অবগত হন।
এ সময় হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীসেবা ব্যবস্থাপনা এবং স...