Agamir Somoy E-Paper
শুক্রবার, ৫ জুন, ২০২৬
আগামীর সময়
জামালের ‘সেলুন লাইব্রেরি’
শুক্রবার, ৫ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

আকাশের যত তারা ট্রাম্পের তত ধারা

agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৭:০১
আকাশের যত তারা ট্রাম্পের তত ধারা

প্রিয়

বিশ্ব মোড়ল ডোনাল্ড ট্রাম্প,

আন্তর্জাতিক ভূরাজনীতিতে এই মুহূর্তে আপনার মানসম্মান নিয়ে টানাটানি চলছে। ইরান যুদ্ধে লেজেগোবরে জড়িয়ে যাওয়াতেই এ সংকটের সূত্রপাত। মানসম্মান যা অবশিষ্ট রয়েছে, একটি শান্তিচুক্তিতে তা নিয়ে মোটামুটি বেরিয়ে আসতে পারলেই বাঁচেন। তা ছাড়া চীন-রাশিয়ার যাতনা তো রয়েছেই। সব মিলিয়ে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। আমি তৃতীয় বিশ্বের নাগরিক। আপনার সঙ্গে অন্যান্য বিশ্ব মোড়লের মারামারি দূর থেকে দেখছিলাম। শুধু আমি নই, আমাদের রাষ্ট্রপ্রধানরাও দূর থেকে দেখছিলেন। রাজায় রাজায় যুদ্ধ হলে প্রজাদের সামনে যাওয়া বারণ। আপনার সামনে তৃতীয় বিশ্বের কোনো দেশের রাষ্ট্রপ্রধান আর নাগরিকের মধ্যে তো কোনো ফারাক নেই। এক্ষেত্রে আপনি সাম্যবাদী।

যুদ্ধবিগ্রহ বাধিয়ে আপনার দেশের ট্যাঁকে টান ধরিয়েছেন। ফলে আপনার মনে ভয় ধরেছে, দেশের মানুষ ঘটিবাটি নিয়ে যেকোনো মুহূর্তে হোয়াইট হাউজে তেড়ে আসতে পারে। তাই দেশের ট্যাঁক ঠিক রাখতে আমাদের ওপর জোরজবরদস্তি চুক্তি ও শুল্ক চাপিয়ে দিতে শুরু করেছেন। ধারার তো অভাব নেই— আকাশের যত তারা ট্রাম্পের তত ধারা। একেবারে জমিদারি স্টাইলে পরবর্তী বংশধরদের অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করে ফেলেছেন। তৃতীয় বিশ্বের নাগরিকের মাথায় থাকবে ঋণের বোঝা আর আপনার দেশের মানুষের মাথায় থাকবে ডলারের মুকুট।

খবর পেলাম, বাংলাদেশসহ ৬০টি দেশের পণ্যে আরও ১০ থেকে সাড়ে ১২ শতাংশ শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে আপনার বাণিজ্য প্রতিনিধির কার্যালয়। তারা বলছে, ‘জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য বা কাঁচামাল আমদানি কমাতে ব্যর্থ হয়েছে এই দেশগুলো।’ নতুন এ শুল্ক আরোপ হলে আপনার দেশের বাজারে বাংলাদেশি পণ্য কিনতে বাড়তি শুল্ক গুনতে হবে। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশে তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানি পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাবে, আন্তর্জাতিক বাজারে আমাদের প্রতিযোগিতা সক্ষমতা কমবে এবং রপ্তানি আয়ে বড় ধরনের প্রভাব পড়বে।

আপনার শুল্কাস্ত্রে চীন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপানও আক্রান্ত হবে; কিন্তু সবচেয়ে বেশি ধকল সইতে হবে বাংলাদেশের মতো দেশগুলোকেই। যাদের না আছে পারমাণবিক বোমা, না আছে তেলের খনি। আমরা জিম্মি আপনার মতো বিশ্ব মোড়লের হাতে। আমাদের নীতিনির্ধারকরা ভয়ে সরাসরি আপনাকে বলতে বা লিখতে পারে না; মসনদটি রক্ষা করার দায়ে। কিন্তু আমার মতো নাগরিকের হারানোর কিছু নেই, আপনার বোমা কিংবা গুলির ভয় নেই। কারণ, আমাদের পেটে খিদের জ্বালা।

 

ইতি

বাংলাদেশের এক নাগরিক

 

ইরান যুদ্ধডোনাল ট্রাম্পসম্পাদকীয়আগামীর চোখআন্তর্জাতিক ভূরাজনীতি
    শেয়ার করুন:
    Advertisement
    ঢাকায় হাকান ফিদান, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা

    ঢাকায় হাকান ফিদান, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা

    ০৫ জুন ২০২৬, ০০:১৮

    সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়

    সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়

    ০৫ জুন ২০২৬, ০০:২০

    দূষণের শুরু আমাদের ঘর থেকেই

    দূষণের শুরু আমাদের ঘর থেকেই

    ০৫ জুন ২০২৬, ০১:১৭

    জলবায়ু মোকাবিলায় অগ্রাধিকার পাবে গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণ

    জলবায়ু মোকাবিলায় অগ্রাধিকার পাবে গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণ

    ০৫ জুন ২০২৬, ০১:১৬

    অর্থ উঠানোর পর ব্যবসায় ধস

    অর্থ উঠানোর পর ব্যবসায় ধস

    ০৫ জুন ২০২৬, ০০:৩৯

    বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

    বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

    ০৫ জুন ২০২৬, ০০:৩৮

    বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন

    বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন

    ০৫ জুন ২০২৬, ০১:০৬

    ফিরছে জীববৈচিত্র্য, দ্বীপবাসী জীবিকার সংকটে

    ফিরছে জীববৈচিত্র্য, দ্বীপবাসী জীবিকার সংকটে

    ০৫ জুন ২০২৬, ০০:৫৯

    কৃষকের হাটে কৃষক নেই

    কৃষকের হাটে কৃষক নেই

    ০৫ জুন ২০২৬, ০০:৩৩

    দূষণের দেশে ২২৮ পরিবেশ মামলা

    দূষণের দেশে ২২৮ পরিবেশ মামলা

    ০৫ জুন ২০২৬, ০০:৫৫

    বন্ধ কারখানা চালুর বহুমুখী উদ্যোগ

    বন্ধ কারখানা চালুর বহুমুখী উদ্যোগ

    ০৫ জুন ২০২৬, ০০:১৫

    নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে বাংলাদেশির মৃত্যু

    নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে বাংলাদেশির মৃত্যু

    ০৫ জুন ২০২৬, ০২:৩৮

    নোয়াখালীতে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

    নোয়াখালীতে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

    ০৫ জুন ২০২৬, ০২:৪২

    গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ যেন ভারতের ‘হরমুজ’

    গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ যেন ভারতের ‘হরমুজ’

    ০৫ জুন ২০২৬, ০৩:১১

    বৈষম্যের অভিযোগ তুলে অবসরের আবেদন সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের

    বৈষম্যের অভিযোগ তুলে অবসরের আবেদন সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের

    ০৫ জুন ২০২৬, ০৪:০৮

    advertiseadvertise