Agamir Somoy E-Paper
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের ভরসা হোসনা আক্তার
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সম্পাদকীয়

সম্পাদকীয়

গোপন চুক্তি না করার ঘোষণা স্বস্তির

agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৭:২০
গোপন চুক্তি না করার ঘোষণা স্বস্তির

দেশের রাজনৈতিক অঙ্গনে যখন ‘গুপ্ত’ ও অন্তর্বর্তী সরকারের ‘গোপন চুক্তি’ ইত্যাদি শব্দ বেশ চর্চিত হচ্ছে, তখন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যা বলেছেন, তা সময়োপযোগী এবং যথার্থ। অর্থমন্ত্রী গতকাল মঙ্গলবার আগামীর সময়-এর সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, ‘বিদ্যুৎ-জ্বালানিতে কোনো গোপন চুক্তি নয়।’ অর্থমন্ত্রীর এ মন্তব্যে দেশীয় সম্পদ রক্ষায় তার সরকারের দৃঢ় অবস্থান প্রকাশ পেল— আমরা এমনটাই প্রত্যাশা করি। মনে রাখা দরকার, অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই প্রিয় মাতৃভূমি। একটি ঘাসও আমরা বিনাস্বার্থে বা গোপনে কাউকে দিতে পারি না, দেব না। সবকিছুই হতে হবে প্রকাশ্যে এবং স্বচ্ছ। এখানে গোপনীয়তার কোনো স্থান নেই। দেশের সম্পদ বিকিয়ে দিয়ে আধিপত্যবাদী শক্তির সেবাদাসে পরিণত হওয়ার পরিণাম ভালো নয়, এর উদাহরণ তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে।

একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের অন্যতম অর্থনৈতিক মেরুদণ্ড হলো বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ খাতের যেকোনো সিদ্ধান্ত সরাসরি প্রভাব ফেলে সাধারণ মানুষের পকেট থেকে শুরু করে বৃহৎ শিল্পোৎপাদন এবং জাতীয় নিরাপত্তার ওপর। পরিতাপের বিষয়, অতীতে আমরা দেখেছি কীভাবে জনস্বার্থকে বুড়ো আঙুল দেখিয়ে, কোনো ধরনের উন্মুক্ত দরপত্র বা যাচাই-বাছাই ছাড়াই, ‘বিশেষ বিধান’ বা ‘গোপন চুক্তি’র আড়ালে এ খাতকে নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা বিদেশি স্বার্থের কাছে বিকিয়ে দেওয়া হয়েছে। একটি কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর মাধ্যমে এখনো সে ধারা চলমান।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই কথিত ‘গোপন চুক্তি’ বা প্রতিযোগিতাহীন দায়মুক্তি আইনের আড়ালে নীতিহীন লুটেরা ধনিক গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা হয়েছে। আর একই চরিত্রের অর্থনীতি গড়ে উঠেছে, তা দেশের সামষ্টিক অর্থনীতিকে এক মহাবিপর্যয়ের মুখে ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর নেতিবাচক প্রভাব অনেকটাই এখন দৃশ্যমান।

জ্বালানি খাতের চুক্তিগুলো যখন জনসমক্ষে প্রকাশ করা না হয়, তখন অনেক প্রশ্ন সামনে এসে যায়। নানা সন্দেহের ডালপালার বিস্তার ঘটে। এতে শুধু অর্থনৈতিক ক্ষতিই ডেকে আনে না, জাতীয় নিরাপত্তাও হুমকির মুখে পড়ে। প্রতিবেশী দেশের একটি ব্যবসায়ী গ্রুপের সঙ্গে সম্পাদিত বিদ্যুৎ ক্রয় চুক্তি কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো মেগা প্রকল্পগুলোর শর্তাবলির ধোঁয়াশা এখনো কাটেনি।

অামরা বলতে চাই, চুক্তি পুনর্মূল্যায়ন ও বাতিল করা দরকার। এ যাবৎ সব গোপন ও একতরফা চুক্তি অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করতে হবে। দায়মুক্তির স্থায়ী অবসানের জন্য বিশেষ বিধান করা যেতে পারে। বিশেষ আইনের অধীনে হওয়া সব দুর্নীতির বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। লুণ্ঠিত টাকা এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করতে হবে। দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার করাও জরুরি। আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় স্থলভাগ ও সমুদ্রসীমায় গ্যাস এবং তেল অনুসন্ধানে প্রয়োজনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, দ্রুত তৎপর হতে হবে।

বিদ্যুৎ ও জ্বালানি খাত কোনো ব্যক্তিবর্গ বা নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি জনগণের সম্পদ, দেশের সার্বভৌমত্বের প্রতীকও। আড়ালে বা গোপন কক্ষে বসে দেশের ভবিষ্যৎকে বন্ধক রাখার যে সংস্কৃতি জাতি দেখেছে, তার অবসান হোক। একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রে জ্বালানি খাতের প্রতিটি চুক্তি হতে হবে উন্মুক্ত, প্রতিযোগিতামূলক এবং সম্পূর্ণ দেশপ্রেমের ভিত্তিতে। বিদ্যুৎ-জ্বালানি খাতকে লুটেরাদের কবল থেকে মুক্ত করে জনসম্পদে পরিণত করাই এ সময়ের গণদাবি।

সম্পাদকীয়বাংলাদেশরাজনৈতিক
    শেয়ার করুন:
    Advertisement
    অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ ডারউইনে

    অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ ডারউইনে

    ১৬ আগস্ট ২০২৬, ০৬:৩৬

    গ্যাস বিদ্যুতে রেকর্ড ঘাটতি

    গ্যাস বিদ্যুতে রেকর্ড ঘাটতি

    ১৬ আগস্ট ২০২৬, ০৫:৪২

    বিনিয়োগ রপ্তানিতে বিপদসংকেত

    বিনিয়োগ রপ্তানিতে বিপদসংকেত

    ১৬ আগস্ট ২০২৬, ০৫:৪২

    বঙ্গবন্ধু হত্যা রাজনৈতিক ইতিহাসের কলঙ্কিত অধ্যায়: জাসদ

    বঙ্গবন্ধু হত্যা রাজনৈতিক ইতিহাসের কলঙ্কিত অধ্যায়: জাসদ

    ১৬ আগস্ট ২০২৬, ০৫:৩৫

    উপকূলে ভারি বর্ষণের পূর্বাভাস, ৩ নাম্বার সতর্কসংকেত

    উপকূলে ভারি বর্ষণের পূর্বাভাস, ৩ নাম্বার সতর্কসংকেত

    ১৬ আগস্ট ২০২৬, ০৭:৪৩

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    ১৬ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    সেরা বোলার ছাড়া বাংলাদেশের জয়কে বিশেষ বললেন মার্ক ওয়াহ

    সেরা বোলার ছাড়া বাংলাদেশের জয়কে বিশেষ বললেন মার্ক ওয়াহ

    ১৬ আগস্ট ২০২৬, ১২:৫৫

    শেখ হাসিনাকে ফেরতের সিদ্ধান্ত হবে ‘ভারতের আদালতে’

    শেখ হাসিনাকে ফেরতের সিদ্ধান্ত হবে ‘ভারতের আদালতে’

    ১৬ আগস্ট ২০২৬, ১৪:১০

    তিন মাসে ৭১ যৌন হয়রানি নালিশ স্কুলছাত্রীদের

    তিন মাসে ৭১ যৌন হয়রানি নালিশ স্কুলছাত্রীদের

    ১৬ আগস্ট ২০২৬, ০৫:২০

    বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে কী বার্তা দিচ্ছে

    বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে কী বার্তা দিচ্ছে

    ১৬ আগস্ট ২০২৬, ১৩:০২

    নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    ১৬ আগস্ট ২০২৬, ১৬:২৮

    বিদ্যুৎ সংকট মোকাবিলায় ১০ বছরের পরিকল্পনা সংসদে তুলে ধরা হবে

    বিদ্যুৎ সংকট মোকাবিলায় ১০ বছরের পরিকল্পনা সংসদে তুলে ধরা হবে

    ১৬ আগস্ট ২০২৬, ১৬:২৪

    নারীদের জন্য সড়কে গোলাপি বাস নামছে মঙ্গলবার

    নারীদের জন্য সড়কে গোলাপি বাস নামছে মঙ্গলবার

    ১৬ আগস্ট ২০২৬, ১৯:২৯

    বিশ্বাস হারাননি মিরাজ

    বিশ্বাস হারাননি মিরাজ

    ১৬ আগস্ট ২০২৬, ১২:৪৬

    বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে

    বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে

    ১৬ আগস্ট ২০২৬, ১৭:৪১

    advertiseadvertise